ছবি : সংগৃহিত
জাতীয়

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া

সান নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আনিত রেজুলেশন নিয়ে ভোটাভুটিতে ভোট দানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মস্কো।

আরও পড়ুন : জনগণের ভাগ্য পরিবর্তন করতে এসেছি

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানায়। টুইটে বলা হয়, ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা ছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেবে বাংলাদেশ। অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা, ঐতিহাসিক সম্পর্ক বিবেচনায় নিয়ে বাংলাদেশ পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করবে না।

আরও পড়ুন : আবারও বন্ধ থাকল মেট্রোরেল

এমন প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে বাংলাদেশ।

প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এই সাতটি দেশ হলো— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া ও নিকারাগুয়া।

আরও পড়ুন : পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা

প্রস্তাবটিতে ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো— বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজেরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। চীন, রাশিয়ার সঙ্গেও বাংলাদেশের সুসম্পর্ক। বাংলাদেশ কারো বলয়ে যেতে চায় না। এ নীতিও এখানে প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন : শান্তিরক্ষা মিশনে বাংলাদেশির মৃত্যু

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করে। আবার একই সঙ্গে প্রতিবেশী বা সমপর্যায়ের দেশগুলো কী অবস্থান নিচ্ছে, সে দিকেও দৃষ্টি রাখে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের এসব প্রস্তাব বাধ্যতামূলক নয়।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা