কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)
জাতীয়

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের গতি আরও বেগবান ও গতিশীল করতে হবে। তবেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তর হবে। আর ২০৩০ সালের মধ্যে একটা অন্যতম উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: উন্নয়নশীল দেশ করতে সক্ষম হয়েছি

‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ ভারত কমিটির উদ্যোগে রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার রোটারি সদন অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী। সেখানে তিনি গণমাধ্যমের কর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে কৌশল আমরা নিয়েছি, যেভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছি, তাতে এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

ড. রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। সেই নির্বাচনে আমরা জনগণের বিপুল সমর্থন নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। উনি গত ১৪ বছরে অর্থনীতির সব ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে, যে উন্নয়ন দৃশ্যমান, সারা পৃথিবীতে যা প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

কৃষিমন্ত্রী বলেন, ২০১৫ সালে আমরা দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সামাজিক ইনডেক্সগুলোতেও আমরা খুব ভালো ফল করেছি। আমাদের দারিদ্র্যতা অর্ধেক কমিয়ে এনেছি, অর্থাৎ ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে। অতি দরিদ্রের হার যেখানে ১৮-১৯ শতাংশ ছিল সেটা এখন ১০ শতাংশের নিচে নেমে এসেছে। অবকাঠামো, ব্রিজ, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে। ১০০টি ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, সেখানে শিল্প, কলকারখানা করা হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়, কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

এর আগে এদিন বিকেলে কলকাতার হোটেল গ্র্যান্ড ওবেরয় এ মন্ত্রীকে শুভেচ্ছা জানায় কলকাতার ‘ইন্দো বাংলা প্রেসক্লাব’। প্রেস ক্লাবের পক্ষে মন্ত্রীর হাতে ফুলের তোড়া এবং ঐতিহ্যবাহী কে সি দাসের মিষ্টির প্যাকেট তুলে দেন ক্লাব সভাপতি কিংশুক চক্রবর্তী এবং মেন্টর পরিতোষ পাল।

এসময় সেখানে বাংলাদেশের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু, ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীর সুরসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা