জাতীয়

বাজেট ঘাটতি কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বাজেট ঘাটতি কমাতে হবে। আর বাজেটে ঘাটতি কমাতে হলে এটা (বিদ্যুতের দাম বাড়াতে) করতে হয়। ঘাটতি সহনীয় রাখতে হলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে হবে। এতে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে না।’

আরও পড়ুন : বিমা কোম্পানির বদনাম হোক, চাই না

বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও মন্তব্য করেন, জানুয়ারি মাসের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেও নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার , এটি খুব বেশি নয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ালে তা সহনীয় হয়। খুব বেশি চাপও পড়ে না।’

আরও পড়ুন : অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

শামসুল আলম বলেন, ‘আমাদের অর্থনীতিতে বহু দিক থেকে চাপ আসতে পারে। আন্তর্জাতিক মূল্যস্ফীতি বাড়তে পারে। নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা