জাতীয়

আস্থা তৈরির পরামর্শ দিলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করতে একে অপরের সঙ্গে কাজ করার মাধ্যমে যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া সম্ভব। বিশ্বাসযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : ইসি সম্পূর্ণ স্বাধীন

রোববার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় এ পরামর্শ দেন ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রী।

ট্রিভেলিয়ান বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করতে একে অপরের সঙ্গে কাজ করার মাধ্যমে যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া সম্ভব। বিশ্বাসযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। এটি করা গেলে সংবিধানের সঠিক মূল্যায়ন করা হবে।

একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তাদের অঙ্গীকার রাখবে।

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান উল্লেখ করে ট্রিভেলিয়ান বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া। এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়, বাংলাদেশ ও মিয়ানমারকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন : রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে ইরান

রোহিঙ্গাদের সহযোগিতার জন্য যুক্তরাজ্যের অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ান।

আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইন্দো-প্যাসিফিক নিয়ে বাংলাদেশের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইন্দো-প্যাসিফিকে কোনো সামরিক জোটের সঙ্গে নেই। বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক তথা অর্থনৈতিক আইপিসে থাকার বিষয়ে নীতিগতভাবে অটল সিদ্ধান্তে রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী পুনরায় ঢাকা ও লন্ডনের মধ্যে বিমান চালুর বিষয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুক্তরাজ্যের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন দেশটির ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

চুক্তি প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, এ চুক্তির মাধ্যমে কপ-২৬ ও কপ-২৭ এ যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। আমাদের অনেক দিনের দাবি লস অ্যান্ড ডেমেজে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য কাজ করবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা