সংগৃহীত
জাতীয়

রমজানে সড়কে পুলিশের ১৫ নির্দেশনা

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে রাজধানী ঢাকার যানজট ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৫ ধরনের ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : দুর্নীতিকে ঘৃণা করতে হবে

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান গণমাধ্যমকে বলেন, রমজান মাসে রাস্তায় মানুষের চলাচল বাড়ে। মানুষ যাতে যানজট ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে সুশৃঙ্খলভাবে চলতে পারেন, সে জন্য ১৫ ধরনের নির্দেশনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে দূরপাল্লা ও আন্তজেলা বাস টার্মিনালের কোনো বাস সড়কে রেখে বা থামিয়ে যাত্রী উঠাতে পারবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় যাতে বাসে উঠতে পারেন, তা সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। এ ছাড়া ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনালের আশপাশে প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না।

আরও পড়ুন : এলএনজি কিনছে সরকার

এতে আরো বলা হয়, রমজানের সময় সকালে অফিসগামী ব্যক্তিরা হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন। ইফতারের আগমুহূর্তে বাসার উদ্দেশে রওনা না দিয়ে পর্যাপ্ত সময় হাতে রাখবেন। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাসসহ অন্য যানবাহন ব্যবহার না করে হেঁটে চলাচল করবেন।

ট্রাফিক বিভাগ জানায়, যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও প্রাণহানির আশঙ্কা থাকে।

ঢাকা মহানগরী থেকে দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

আরও পড়ুন : একই পরিবারের তিন লাশ উদ্ধার

নির্দেশনায় বলা হয়েছে, বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু খাওয়া থেকে বিরত থাকা। সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন। কোনো যানবাহনেই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান চৌধুরী জানান, ঢাকা মহানগরে প্রবেশ ও বাহির পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে, যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয়। ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করতে পারবে না।

আরও পড়ুন : দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী

এছাড়া আন্তঃজেলা পরিবহনের যাত্রীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করার জন্যও আহ্বান জানানো হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা