ছবি: সংগৃহীত
জাতীয়

বিশ্ব গণমাধ্য‌মে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর

আন্তর্জাতিক ডেস্ক : স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানী ঢাকার বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাজারটি বাংলাদেশে পাইকারি কাপড়ের অন্যতম প্রধান একটি মার্কেট।

আরও পড়ুন : পুলিশ সদর দপ্তরের ব্যারাকে আগুন

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে এ অগ্নিকান্ডের খবর পাওয়া যায়।

এরপর প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরা, দ্য গার্ডিয়ান, সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমস-সহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তা সংস্থা ও সংবাদ মাধ্যমে এসেছে।

আরও পড়ুন : সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের খবর এ মিডিয়াগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথে প্রচার করা করছে। দুর্ঘটনার পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এ ঘটনার তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়।

গণমাধ্যমে বলছে, মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে এ আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন। কিন্তু আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন : বঙ্গবাজারে বিজিবি মোতায়েন

বঙ্গবাজারের ব্যবসায়ীরা জানান, সেখানে ৪ হাজারের বেশি দোকান আছে। মূলত বঙ্গবাজার পাইকারি ও খুচরা কাপড়ের জন্য বাংলাদেশের প্রধান ও পরিচিত মার্কেটগুলোর একটি।

আগুন লাগার ঘটনা জানার পর ঢাকাসহ আশপাশের জেলার সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক পর্যায়ে সেখানে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিযুক্ত হয়। তাদের সাথে অংশ নেয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটও।

আরও পড়ুন : পুড়েছে পাঁচ হাজার দোকান

দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় বঙ্গবাজারের আশপাশের আরও কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ঢাবি থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক টেলিফোনে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন। পরে অবশ্য ফায়ার সার্ভিসের অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ঢাকার পোশাক কারখানায় টমি হিলফিগার এর মতো পশ্চিমা ফ্যাশন ব্র্যান্ডের জন্য উৎপাদিত কিন্তু রফতানি মান পূরণ করতে ব্যর্থ হওয়া কাপড় বঙ্গবাজারে বিক্রি হয়ে থাকে এবং এই কারণে অগ্নিকাণ্ডের শিকার মার্কেটটি সবার কাছেই বেশ জনপ্রিয়।

আরও পড়ুন : জাতীয় জরুরি সেবা সাময়িক বন্ধ

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, দুর্বল পর্যবেক্ষণ এবং যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে বাংলাদেশের বহু বাণিজ্যিক স্থানে প্রায়ই আগুন লেগে থাকে। কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পখাত গত এক দশকে উল্লেখযোগ্যভাবে উন্নয়ন হয়েছে। যদিও বিধ্বংসী অগ্নিকাণ্ডসহ অতীতে অনেকবারই বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই শিল্পখাত।

আরও পড়ুন : অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন

রয়টার্স জানিয়েছে, দুর্বল নীতি ও সেগুলোর প্রয়োগ না থাকায় শিল্প সংশ্লিষ্ট নানা অগ্নিকাণ্ডের ঘটনায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে।

অনেকটা একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, বিজনেস রেকর্ডারসহ আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা