প্রতীকী ছবি
জাতীয়

খারাপ চাল না কেনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে কোনো খারাপ চাল না কেনার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

যারা পুরাতন চাল ছাঁটাই করে নতুন করে বিক্রি করেন তাদের কাছ থেকেও চাল না কেনার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৭ মে) সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বোরো সংগ্রহ অভিযান ২০২৩ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সচিবালয়ে নিজ দপ্তর থেকে সারাদেশে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি এক বৈঠকে অংশ নিয়ে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন: নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী বলেন, গত মৌসুমে যারা চাল দেয়ার জন্য চুক্তি করেনি তাদের কালো তালিকাভুক্ত করে ফিট লিস্টে নাম না পাঠানোর জন্য খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে এ বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, ফুড গ্রেইন লাইসেন্স না থাকলে ধান ও চাল কেনা যাবে না।

তিনি জানান, চলতি বোরো মৌসুমে সরকার ৪ লাখ টন বোরো ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কৃষক যদি ধানের দাম ঠিকভাবে না পায় তাহলে সরকার প্রয়োজনে ৭-৮ লাখ টন ধান কিনবে। আর চাল কেনা হবে সাড়ে ১২ লাখ টন। ৩১ আগস্ট পর্যন্ত ত্রাণ চাল সংগ্রহের কার্যক্রম চলবে।

আরও পড়ুন: চৌকস ও সুশৃঙ্খলে পরিণত হয়েছে বিজিবি

সাধন চন্দ্র মজুমদার বলেন, সবকিছু বিবেচনায় সরকার এবার বেশি দামে ধান কিনছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় এটা করা হয়েছে। কৃষকরা ধান দিতে এসে যেন কষ্ট না পায়। ধান দিতে এসে যেন ফেরত না যায়। তবে ধানের আদ্রতার পরিমাণ ১৪ ভাগের ক্ষেত্রে ছাড় দেয়া যাবে না। আদ্রতা ঠিক থাকলে ধান ফেরত দেয়া যাবে না।

তিনি বলেন, ১৫ দিনের মধ্যে সব ধান কেটে ফেলা উচিত। কেননা এরইমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে সরিষাও উঠবে।

হাওরাঞ্চলে কৃষকরা বলছেন, তাদের যে উৎপাদন খরচ হয়েছে সে অনুযায়ী ধানের দাম কম। তারা ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কিত। এ ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি একজন কৃষক। আমার উৎপাদন খরচ পড়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা। আমি ১২০০ টাকা মণ বিক্রি করছি।’

তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, আমি জানি না আপনি কোন কৃষকের সঙ্গে কথা বলেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা তো চাই কৃষক ভালো দাম পাক। ভালো দাম পেলে কেন কৃষক সরকারের কাছে ধান বিক্রি করবে।

আরও পড়ুন: ডেন্টালে ভর্তি শুরু

তিনি আরও বলেন, অনেকে মনে করেছিল দুর্ভিক্ষ হবে, অনেক কামাই করবে। তাই আমন মৌসুমে তারা মজুদ করেছিল। কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সভায় আসন্ন বোরো সংগ্রহ-২০২৩ মৌসুমে ৪ লাখ টন ধান, ১২.৫০ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রোববার থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম চলবে।

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। ২০২২ সালে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং গম ২৮ টাকায় সংগ্রহ করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা