ছবি-সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির একান্ত সচিব দিদারুল আলম

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. দিদারুল আলম।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. দিদারুল আলমকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন- ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

আরও পড়ুন : এপ্রিলে সড়কে ঝরল ৫৫২ প্রাণ

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা মো. দিদারুল আলম ২০২০ সালের ১ সেপ্টেম্বর উপসচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ৩০ জুন যুগ্ম সচিব হন তিনি। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। এ বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সরকার বিভাগে বদলি হন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা