ছবি: সংগৃহীত
জাতীয়

বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

জেলা প্রতিনিধি : কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হতে হচ্ছে।

আরও পড়ুন : ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

টানা ৩ বছর ধরে চলমান এ বিদ্যুৎকেন্দ্রে আগামী সোমবার (৫ জুন) থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হচ্ছে।

এর প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আগেই বন্ধ হয়ে গেছে। এবার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যাবে। ফলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকবে। ‌

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ২৮৮

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে কয়লা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার যৌথভাবে ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে দিয়েছে। জুন মাসের শেষে কয়লা আসলে আবার পুরোপুরিভাবে বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হবে।

এদিকে তাপবিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার পর থেকে লোডশেডিং বেড়ে গেছে। বিদ্যুৎ সংকট নিয়ে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।

আরও পড়ুন : বিএনপি লুটপাটের চ্যাম্পিয়ন

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, কয়লা সংকটের কারণে বন্ধ হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তর কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পায়রা। চালু হওয়ার ৩ বছরের মধ্যে এই প্রথম বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে। তবে ইতোমধ্যে এলসি খোলা হয়েছে।

আগামী ২৫ জুন প্রথম কয়লাবাহী জাহাজ পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে আসবে। ফলে ২১ দিনের আগে বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন : ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২০২০ সালে চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রটি চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)।

চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বিল দাঁড়িয়েছে প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করে দেয়।

আরও পড়ুন : আফছারুলের মৃত্যু দলের জন্য ক্ষতি

এর আগে ডলার সংকটে কয়লা না কিনতে পারায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রও ২ দফা বন্ধ হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা