ছবি: সংগৃহীত
জাতীয়
জন্মাষ্টমীর শোভাযাত্রা

বিকেলে যেসব সড়ক এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক: শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষ্যে শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে গাড়িচালক ও সড়ক ব্যবহারকারীদের আজ রাজধানীর বেশ কিছু সড়ক পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: ১৩ সেপ্টেম্বর অংশীজনের সঙ্গে ইসির সংলাপ

বুধবার (৬ সেপ্টেম্বর) এ শোভাযাত্রা উপলক্ষ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনায় বলা হয়, শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষ্যে মূল শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

শোভাযাত্রা চলাকালীন রাজধানীতে যানজট পরিহারের লক্ষ্যে ঐ এলাকায় চলাচলরত গাড়িচালক ও সড়ক ব্যবহারকারীদের বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত নিম্নোক্ত রুট পরিহারের জন্য অনুরোধ করা হচ্ছে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রার রুট:

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

সেই সাথে বেশ কিছু নিরাপত্তা নির্দেশনাবলী সকলকে মেনে চলার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

নির্দেশনাবলী-

(১) উল্লিখিত জন্মাষ্টমীর রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

(২) রুট এলাকার আশেপাশের সকল দোকান শোভাযাত্রা চলাকালীন বন্ধ রাখতে হবে।

(৩) উচ্চ স্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো যাবে না।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

(৪) শোভাযাত্রায় প্রারম্ভিক অবস্থা থেকে মিলিত হতে হবে। কোনো ক্রমেই শোভাযাত্রার মাঝপথ দিয়ে কোনো ব্যক্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না।

(৫) নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

(৬) শোভাযাত্রা চলাকালে রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

(৭) শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

(৮) সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

(৯) শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে ভলানটিয়ার (স্বেচ্ছা সেবক) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

(১০) ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা