জাতীয়

ফখরুলের মুক্তি চেয়ে ৬৮ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন পেশার ৬৮ বিশিষ্ট ব্যক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ উন্মুখ। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছেন। আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি করার দাবি জোরালো হচ্ছে। ঠিক এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে বলে নিম্ন স্বাক্ষরকারীদের কাছে প্রতীয়মান হচ্ছে।

আরও পড়ুন: কমনওয়েলথের প্রাক নির্বাচনী দল ঢাকায় আসছে

বিশিষ্ট ব্যক্তিরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিশ্বাসী বলে আমাদের কাছে প্রতীয়মান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় তার জন্য মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ ও সর্বজনবিদিত। আমরা মনে করি রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবেন।

বিবৃতিদাতাদের অন্যতম হলেন— বরেণ্য লেখক ও ভাষাসৈনিক বদরুদ্দীন উমর, অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দীন মাহমুদ, সাবেক গভর্নর অধ্যাপক ড. সালেহউদ্দীন আহমেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, অধ্যাপক ড. আহমেদ কামাল, অধ্যাপক ড. সাইদুর রহমান, ইমিরেটাস অধ্যাপক ড. এটিএম নূরুল আমিন, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক ড. আকমল হোসেন, অধ্যাপক ড. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরি ইসলাম, ব্যাংকার নাসের বখতিয়ার, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. চৌধুরী আবরার, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুস শাহাদাত, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. সোমা মমতাজ, অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, ড. মাসুদুল হাসান খান (মুক্তা), ড. সাইদুর রহমান পান্নু, ড. ফজলুল হক, ড. আমজাদ হোসেন, ড. শাহেদ জামান, ড. মতিয়ার রহমান, ড. হাবিবুর রহমান, ড. মো. রেজাউল করিম।

আরও পড়ুন: 'বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে'

এ ছাড়া আরও রয়েছেন- ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মো. আকতার হোসেন খান, ড. মো. আবদুর রশিদ, ড. মো. ইয়ারুল কবির, ড. সাইফুদ্দিন, ড. মো. আবদুল করিম, ড. মো. সিরাজুল ইসলাম, ড. মো. আল আমিন, ড. মো. নসরুল কাদির, ড. মো. গোলাম হাফিজ কেনেডি, দেবাশীষ পাল, ড. মো. তোজাম্মেল হোসেন, ড. মো. মতিনুর রহমান, ড. মো. ইদ্রিস আলী, ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক আনিছুর রহমান, অধ্যাপক তালেবুর রহমান, ড. আবুল হাসনাত মো. শামীম, অধ্যাপক তানভীর আহসান, খান মো. মনোয়ারুল ইসলাম, ড. মো. শফিকুল ইসলাম, ড. ছবিরুল ইসলাম হাওলাদার, ড. মো. মামুনুর রশিদ, ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক জাহিদুর রহমান চৌধুরী, ড. মো. মোশাররফ হোসেন, ড. জহুর হোসেন ও ড. মাসুমা হাবিব।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা