ছবি: সংগৃহীত
জাতীয়

কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ৩৩৮ ওসি বদলির তালিকা ইসিতে

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা গেছে, ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার এবং শুক্রবার (৭ ও ৮ ডিসেম্বর) গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার শিডিউলে কাল ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় গমন ও শুক্রবার প্রত্যাবর্তনের তথ্য আছে। তবে এ সফরে কোনো কর্মসূচি বা যাতায়াতের সময় নির্ধারিত নেই।

আরও পড়ুন: নতুন সংসদে শ্রম আইন সংশোধন হবে

মূলত শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়ায় বাবার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করবেন।

সেই সাথে ঘরোয়াভাবে নির্বাচনী এলাকার নেতাদের সাথে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনী কৌশল, কর্মপন্থা নিয়ে পরিকল্পনা ও নির্দেশনা দেবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা