নাদাল-সাম্প্রাসকে পেছনে ফেললেন জোকোভিচ
খেলা

নাদাল-সাম্প্রাসকে পেছনে ফেললেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক:

মাত্র অপেক্ষা ছিল কেবল একটি জয়ের। তাহলে স্প্যানিয়ার্ড রাফায়েল নাদালকে পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে দখলে নিতে পারবেন নোভাক জোকোভিচ। জয় দিয়ে শিরোপা উল্লাস করতে ভুল করেননি সার্বিয়ান জোকোভিচ।

আর শিরোপা জিতে নাদাল এবং পিট সাম্প্রাসকে পেছনে ফেললেন ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান।

ইতালিয়ান ওপেনের ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এতে নাদালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি এটিপি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন এই সার্বিয়ান তারকা। ইতালিয়ান ওপেন জেতায় জোকোভিচের এটিপি টাইটেলের সংখ্যা দাঁড়াল ৩৬-এ। নাদাল জিতেছিলেন ৩৫টি।

গত মাসে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে নাদালের আগের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন স্প্যানিশ তারকাকে। ২৮টি এটিপি মাস্টার্স শিরোপা জিতে তালিকায় তিন নম্বরে আছেন সুইস তারকা রজার ফেদেরার।

সোমবার (২১ সেপ্টেম্বর) রোমের ফাইনালে ৭-৫, ৬-৩ গেমে শয়ার্টসমানকে হারান ৩৩ বছর বয়সী জোকোভিচ। এটি ইতালিয়ান ওপেনে তার পঞ্চম এটিপি শিরোপা জয়। সবমিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৮১তম এবং বছরের চতুর্থ শিরোপা।

এদিকে শিরোপা জেতার দিনে নাম্বার ওয়ান পজিশন আরও শক্তপোক্ত করলেন জোকোভিচ। ফলে সাম্প্রাসকে টপকিয়ে ২৮৭ সপ্তাহের জন্য নাম্বার এক অবস্থান ধরে রাখলেন এই সার্বিয়ান। ফলে নাম্বার এক পজিশন ধরে রাখার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে উঠে আসলেন জোকোভিচ। এই সার্বিয়ানের সামনে আছেন কেবল ফেদেরার। এই সুইস তারকা ৩১০ সপ্তাহ ধরে নাম্বার ওয়ান পজিশন দখল করে ছিলেন। আর তিনে নেমে যাওয়া সাম্প্রাস ছিলেন ২৮৬ সপ্তাহ।

এদিকে কিছুদিন আগে মেজাজ হারিয়ে লাইন জাজের গায়ে বল মেরে ইউএস ওপেন থেকে ডিসকোয়ালিফাইড হওয়ার পর এটিই ছিল জোকোভিচের প্রথম টুর্নামেন্ট। শিরোপা জিতে আগামী রোববার প্যারিসে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের প্রস্তুতি সারলেন দারুণভাবে।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা