নাটকীয় জয় রাজস্থানের
খেলা

নাটকীয় জয় রাজস্থানের

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৩ রান ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় রয়্যালরা। আগে ব্যাট করে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে, ৩ বল বাকি থাকতে দুর্দান্ত জয় পায় রাজস্থান।

শারজায় রোববার টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। কে এল রাহুল আর মায়াঙ্ক আগরওয়ালের ১৮৩ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে রাজস্থানকে তুলোধুনো করে কিংরা। শেষদিকে নিকোলাস পুরানের ৮ বলে ২৫ রানের ক্যামিওতে ২ উইকেটে ২২৪ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় পাঞ্জাব।

জবাবে, ব্যাটিংয়ে নেমে জস বাটলারের উইকেট হারালেও, অধিনায়ক স্টিভেন স্মিথ ও সানজু স্যামসনের চওড়া ব্যাটে সমানতালে রান তুলতে থাকে রাজস্থান রয়্যালস। স্যামসন ৪২ বলে খেলেন ৮৫ রানের এক টর্নেডো ইনিংস। ফিফটি করে ফেরেন স্মিথ। তবে স্লো গতিতে খেলতে থাকা রাহুল তেবাটিয়া হুট করেই জ্বলে ওঠেন। ইনিংসের ১৮তম ওভারে উইন্ডিজ পেসার শেলডন কটরেলকে ৫ ছক্কা হাঁকান এই ভারতীয় তরুণ। তার ওই চমকেই শেষ হয়ে যায় পাঞ্জাবের সব আশা। ৩১ বলে ৫৩ রান করেন তেবাটিয়া।

এই ম্যাচে হয়েছে বেশকিছু রেকর্ড। ভারতীয় প্রিমিয়ার লিগ হলেও আইপিএলে বেশিরভাগ রেকর্ডই বিদেশীদের দখলে। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল আগে গৌতম গম্ভীর আর রবিন উথাপ্পার। এদিন তাদেরকে টপকে রেকর্ডটা নিজেদের করে নেন লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল। দুজন মিলে গড়েন ১৮৩ রানের জুটি।

এর আগে এতো রান তাড়া করে আইপিএলে জিততে পারেনি কোন দল। সেটি করে দেখাল রাজস্থান রয়্যালস।

সাননিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা