খেলা

মাঝপথেই শ্রীলঙ্কা ছাড়লেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। মাত্র এক সপ্তাহ আগেই এলপিএলে অংশ নিতে শ্রীলঙ্কা গিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গেলেন এই অলরাউন্ডার।

এক টুইট বার্তায় এলপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি। কবে ফিরবেন তা না জানালেও খুব শিগগিরই টুর্নামেন্ট যোগ দেয়ার আশাবাদ জানান তিনি। তবে তার এই হুট করে দেশে ফিরে যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ককে হারাল গল গ্ল্যাডিয়েটর্স।

আফ্রিদি ফিরে এলেও সঙ্গে সঙ্গে তার পক্ষে মাঠে ফেরা সম্ভব নয়। কারণ করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। তবে তাকে ছাড় দেয়া হতে পারে বলে জানা গেছে। কারণ এর আগেই করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। পরে কোয়ারেন্টিনে থাকার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন।

গত ২৪ নভেম্বর শ্রীলঙ্কায় পা রাখেন আফ্রিদি। এরপর ২৭ নভেম্বরে তাকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়। কারণ কোভিড-১৯ পরীক্ষায় তার শরীরে এন্টিবডি পাওয়া যায়। ফলে তার মাধ্যমে অন্য কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল না। তাই তাকে অনুমতি দিতেও দ্বিধা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

টুর্নামেন্ট শুরুর পর ব্যাট হাতে সেই পুরনো আফ্রিদিকেই দেখা গেছে। প্রথম ম্যাচেই ২৩ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ৪০ বছর বয়সী সাবেক পাকিস্তানি অধিনায়ক,

আফ্রিদি দেশে ফিরে যাওয়ায় তার দল গল গ্ল্যাডিয়েটর্স এখন অধিনায়কবিহীন অবস্থায় আছে। এমনিতেই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো জয় না পাওয়ায় দলটি বেশ চাপে আছে। এখন তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকসে হতে যাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে এলপিএল ছেড়ে নিজ দেশ আফগানিস্তানে ফিরে গেছেন পেসার আফতাব আলমও। আলমের অনুপস্থিতি তার দল ডাম্বুলা ভাইকিংসের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে। কারণ গত সোমবার ডাম্বুলার জয়ের পেছনে বড় ভূমিকা ছিল এই আফগান পেসারের। তবে তার দল অবশ্য এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয়ী হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর শেষ হবে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা