খেলা

টি-২০ মিশনে নামছে টিম টাইগার

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি মিশনে নামছে টিম টাইগার। দলে থাকবে না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২২ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আগামী ২৩ ও ২৫ জুলাই হবে বাকি ম্যাচ দুটি।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, টেস্ট ও ওয়ানডেতে যতটা সহজে জয় পেয়েছে বাংলাদেশ, টি-২০তে তত সহজ হবে না সিরিজটি। কেননা বরাবরই ২০ ওভারের ক্রিকেটে তুলনামূলক কম পারদর্শী বাংলাদেশ দল।

এ ফরম্যাটে সবশেষ দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে টাইগাররা। আর সবমিলিয়ে ৯৯ ম্যাচে বাংলাদেশের জয় ৩২টিতে, পরাজয় ৬৫ ম্যাচে আর পরিত্যক্ত হয়েছে বাকি দুই ম্যাচ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা