বেতনের পুরোটা কৃষকদের দিলেন হরভজন সিং
খেলা

বেতনের পুরোটা কৃষকদের দিলেন হরভজন

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক স্পিনার হরভজন সিং রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য।

আরও পড়ুন : র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ

এক টুইট বার্তায় হরভজন লিখেছেন, রাজ্যসভার সাংসদ হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এই উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।

হরভজন গত বছর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাইশ গজের পার্ট চুকিয়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছেন তিনি।

রাজনীতিতে নেমেই রাজ্যসভার প্রার্থী হন ৪১ বছর বয়সী সাবেক এই অফস্পিনার। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হওয়ার পর ভাজ্জি জানিয়ে দিলেন, তিনি পাঞ্জাবের মেয়েদের উন্নতি ও নারীকল্যাণে পাশে দাঁড়াতে চান।

আরও পড়ুন : মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ

পাশাপাশি পাঞ্জাবের খেলার সার্বিক উন্নয়নের দিকটিতেও বিশেষ নজর দিচ্ছেন হরভজন। তিনি বলেন, তাঁকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পূরণ করার চেষ্টা করবেন।

প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা ভোটে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা