অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩
খেলা

অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে তারুণ্য নির্ভর টাইগাররা ওডিআই ফরম্যাটে অভিজ্ঞদের ওপরেই আস্থা রেখেছে।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যান, শক্তিমত্তা, বর্তমান অবস্থানসহ সব দিক দিয়েই এগিয়ে বাংলাদেশ। তবুও টি-টোয়েন্টি সিরিজ হারের চাপ।

তিন ম্যাচ সিরিজের ১ম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার। তামিম ইকবাল আর লিটন দাসের ফিফটির পর তাদের দেখানো পথ ধরে ইনিংস গড়ে অর্ধশতক পেয়েছেন প্রায় ৩ বছর পর ওয়ানডেতে ফেরা এনামুল হক বিজয় ও বিরতি কাটিয়ে ফেরা মুশফিকুর রহিম।

অভিজ্ঞ চার ব্যাটারের ফিফটিতে ভর করে ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পেতে হলে নতুন রেকর্ড গড়তে হবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৬১ রানের বেশি টপকে জয়ের রেকর্ড নেই তাদের।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার-প্লের ১০ ওভারে তোলে ৫১ রান। দুই উদ্বোধনী ব্যাটারের জুটি থেকে আসে ১১৯ রান। ততক্ষণে অবশ্য তিনটি অর্জনে নিজের নাম তুলেছেন তামিম।

৭৯ বলে ওয়ানডেতে নিজের ৫৪তম ফিফটির স্বাদ পাওয়ার কিছুক্ষণ পর অফ স্পিনার সিকান্দার রাজাকে চার মেরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মালিক বনে যান এই বাঁহাতি। তার আগেই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ক্রিকেটে ২৫০০০ রান পূর্ণ করেন।

আরও পড়ুন : ফের আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী

তবে সেই রাজার বলেই খানিক পর ফিরে যান তামিম। ইনিংসের ২৬তম ওভারে ব্যাকফুটে গিয়ে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন শর্ট থার্ডম্যান অঞ্চলে। ৮৮ বলে ৯ চারে ৬২ রান করে ফেরেন তামিম।

তামিমের বিদায়ের পর ফিফটির দেখা পান আরেক ওপেনার লিটন। মাসাকাদজাকে অন সাইডে খেলে ৭৫ বলে এই স্বাদ পান লিটন। এটি তার ক্যারিয়ারের ১৫তম ও ওয়ানডেতে সপ্তম ফিফটি।

ফিফটি পূর্ণ করে আগ্রাসী রূপে লিটন ছুটতে থাকেন শতকের দিকে। তবে এদিন ভাগ্য তাকে সায় দিল না। ৩৪তম ওভারের প্রথম বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে পেশিতে টান পড়ে তার। এরপর মাটিতে লুটিয়ে পড়েন, স্ট্রেচারে করে তাকে নেওয়া হয় ড্রেসিংরুমে।

দুর্দান্ত খেলতে থাকা লিটন ৮৯ বলে ৮১ রানে রিটায়ার্ড হার্ট হন। তার ইনিংসে চারের মার ছিল ৯টি ও ছয়ের মার ১টি। এদিন আর ব্যাটিংয়ে নামেননি তিনি।

আরও পড়ুন : বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ২

লিটন অসুস্থ হয়ে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। বিজয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় সংগ্রহের দিকে নেন তিনি। দুইজনই পেয়েছেন অর্ধশতকের দেখা।

আগে ফিফটি পূর্ণ করেন বিজয়। ফর্মহীনতায় ভুগে দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। ঘরোয়াতে দারুণ পারফরম্যান্স করে আবার জায়গা পান।

ওয়ানডেতে ৩ বছর পর ফিরেই হাঁকান ফিফটি। ৪৭ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দেখা পান বিজয়। এই ফিফটি পান ৭ বছর ৮ মাস পর।

সুযোগ ছিল সেঞ্চুরি করার। তবে একবার জীবন পেয়েও থামেন ৭৩ রানে। উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন মুসাকান্দার হাতে। ৬ চার ও ৩ ছয়ে ৬২ বলে ৭২ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

অভিজ্ঞ মুশফিকুর রহিম শেষদিকে ফিফটি তুলে নেন। তার ৪৯ বলে অপরাজিত ৫২ রানের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ১২ বলে ২০ রানের সুবাদে ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা