রস টেলর
খেলা

রাজস্থানের মালিক আমাকে চড় মেরেছিল

সান নিউজ ডেস্ক: নিউ জিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রস টেলর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একে একে বিস্ফোরক সব অভিজ্ঞতা ফাঁস করে দিচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান।

আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

তার আত্মজীবনী ‘রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ কদিন আগে নিউ জিল্যান্ড ক্রিকেটে বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা বলেছিলেন। এবার জানা গেলো, আইপিএল দল রাজস্থান রয়্যালসের এক মালিক তাকে তিন-চারবার চড় মেরেছিলেন!

টেলরের লেখনীতে ঘটনা ২০১১ সালের। মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ডাক মেরেছিলেন তিনি। তারপর হোটেলের পানশালায় এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন সাবেক এই ব্যাটসম্যান।ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গিয়েছিলেন টেলর।

আরও পড়ুন: দেশে এখন বিচারবহির্ভূত হত্যা নেই

নিউ জিল্যান্ডের গণমাধ্যম স্টাফ টেলরের বইটির কিছু অংশ তুলে ধরেছে, রাজস্থান মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে খেলছিল। ১৯৫ রান তাড়া করতে হতো। আমি এলবিডাব্লিউ হয়ে ডাক মারলাম এবং আমরা কাছাকাছিও যেতে পারিনি। তারপর দল, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্ট হোটেলের পানশালায় বসেছিল। লিজ হার্লি ছিলেন ওয়ার্নির সঙ্গে। রয়্যালসের মালিকদের একজন আমাকে বললো, ‘রস, আমরা তোমাকে লাখ লাখ ডলার ডাক মারার জন্য দিচ্ছি না’ এবং সে আমার মুখে তিন-চারবার চড় মারলো।

চড় মারার পর লোকটি হাসছিল, সেটা কি অভিনয় ছিল কি না বুঝতে পারছিলেন না টেলর, সে হাসছিল এবং চড়গুলো খুব জোরে ছিল না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না সেটা অভিনয় ছিল কি না। ওই পরিস্থিতিতে আমি আর এটা বড় করে তুলতে চাইনি। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি এমন পেশাদার ক্রীড়া পরিবেশে এমন কিছু হতে পারে।

আরও পড়ুন: সরকার তেলের দাম বৃদ্ধি করেনি

প্রসঙ্গত, লুটেরু রস পৌতোয়া লোট টেলর ওয়েলিংটনের লোয়ার হাটে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। এছাড়াও তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সচরাচর তিনি রস টেলর নামেই বৈশ্বিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। যুবদের আন্তর্জাতিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলেও অধিনায়কত্ব করেছেন তিনি। বর্তমানে তিনি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দলের পক্ষ হয়ে আইপিএলে খেলছেন।

এছাড়াও তিনি ২০১৩ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের সাথে বিক্রিত খেলোয়াড়ের তালিকায় ছিলেন। ডিসেম্বর, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডুনেডিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তিনি তার প্রথম ও নিউজিল্যান্ডের পক্ষে ১৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে ডাবল-সেঞ্চুরি হাঁকান।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৮ জানুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ নিউজিল্যান্ড দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ১৩ মার্চ সেডন পার্কে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সর্বশেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে খেলায় অংশ নিয়ে নিউজিল্যান্ডের ৪র্থ খেলোয়াড় হিসেবে তিনি একদিনের আন্তর্জাতিকে ৫,০০০ রানের মাইলফলকে পদার্পণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা