খেলা

আর্জেন্টিনার বড় জয়

সান নিউজ ডেস্ক : লিওনেল মেসি নেমেছেন যখন ম্যাচের আর বাকি ৩৬ মিনিট, দুইবার বল জালে জড়ালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এ তারকা ফুটবলার মেসি । জোড়া গোলে জ্যামাইকার বিপক্ষেও ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ। দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ।

ফ্লু’র কারণে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি । তার জায়গায় শুরু থেকে নামেন হুলিয়ান আলভারেজ। যিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সময়ে নিয়েছেন মাত্র ১৩ মিনিট।

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোর শেষ ম্যাচে মেসিকে তো বটেই, রড্রিগো ডি পলকেও দলে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। জায়গা হারান পাপু গোমেজও। একাদশে ফেরেন ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

তবে তাদের পেয়েও প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ বিবর্ণ ফুটবলই খেলেছে। গোলটা অবশ্য আদায় করে নিয়েছে ঠিকই। ১২ মিনিটে প্রতিপক্ষ বিপদসীমায় লাওতারো মার্টিনেজ বল পায়ে ঢুকে পড়েন, এরপর স্কয়ার করেন সতীর্থ ইউলিয়ান আলভারেজকে। তার সহজ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মিনিট পাঁচেক পর সেই আলভারেজ বল বাড়িয়ে দিয়েছিলেন জিওভানি লো চেলসোকে। তবে সে যাত্রায় আর গোল পায়নি আর্জেন্টিনাও। পায়নি প্রথমার্ধেও।

পেতে পেতে অপেক্ষা করতে হয়েছে ৮৬ মিনিট পর্যন্ত। এর আগ পর্যন্ত ঘটে গেছে অনেক কিছুই। মেসি-ডি পলকে আনা হয়েছে মাঠে। এসে বারদুয়েক অনাহুত অতিথির খপ্পরেও পড়তে হয়েছে মেসিকে। এরপরই পেলেন গোলটা।

৮৬ মিনিটে তিনি বলটা বাড়িয়ে দিয়েছিলেন লো চেলসোকে। তিনি বলটা আয়ত্বে রাখতে পারেননি, পেছন থেকে ট্যাকল করে বলটা কেড়ে নিতে চেয়েছিল জ্যামাইকা রক্ষণ। তবে তাতে সফল হয়নি দলটি, বলটা আবার গিয়ে পড়ে মেসির পায়ে। সেখান থেকে একটু এগিয়ে বক্সের সামনে রক্ষণের জটলা থেকেই নেন শট, আর তা গিয়ে জড়ায় জালে।

আরও পড়ুন: ভোটারদের আঙ্গুলের ছাপ নেবে ইসি

দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পরেও থামেননি মেসি। এবার ৮৯ মিনিটে প্রায় একই জায়গায় ফ্রি-কিক পেয়ে যায় আর্জেন্টিনা। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে মাটি কামড়ানো শটে ডানদিক দিয়ে বল জালে জড়ান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এটি তার ৯০তম গোল। এই জয়ের ফলে আর্জেন্টিনার অপরাজেয় যাত্রা গিয়ে ঠেকল ৩৫ ম্যাচে

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা