যুদ্ধ বিধ্বস্ত আফগানে বিপর্যস্ত বাংলাদেশ
খেলা

যুদ্ধ বিধ্বস্ত আফগানে বিপর্যস্ত বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বিপর্যস্ত। এক কথায় যাচ্ছে তাই। চাপ নেই, কিছু নেই— শুধু প্রয়োজন সহজাত খেলা, তাও পারেনি বাংলাদেশ। বল হাতে ভালো শুরুর পর শেষে এলোমেলো। আর ব্যাটিংয়ে পুরোটাই হ-য-ব-র-ল।

আরও পড়ুন : বাংলাদেশকে ১৬০ রানের চ্যালেঞ্জ

স্কোরবোর্ডে ২৮ রান জমা হতে না হতেই নাই হয়ে যায় ৫ উইকেট। শেষ পর্যন্ত টাইগার ব্যাটাররা ত্রিপল ডিজিটও স্পর্শ করতে পারেনি।

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালেন বোর্ডার ফিল্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে আফগানিস্তান।

অধিনায়ক মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে আফগানরা থামে ৭ উইকেটে ১৬০ রান করে। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ৯৮ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।

আরও পড়ুন : বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট

পাওয়ার প্লেতে আসে মাত্র ২৮ রান, হারায় ৪ উইকেট। পাওয়ার প্লের পর প্রথম বলে হারায় আরও একটি উইকেট। এরপর মূলত বাংলাদেশের ইনিংসই শেষ হয়ে যায়। দলের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করা মিরাজ খেলেন ৩১ বল।

প্রথম ওভারে ৫ রানে শুরু, দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদকে অফে দারুণ ড্রাউভে চার মেরে শুরু করেন মিরাজ। একই ওভারের শেষ দুই বলে টানা দুই চারে নাজমুল হোসেন শান্তও দুর্দান্ত ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। কিন্তু না, ফজল হক ফারুকির তৃতীয় ওভার থেকে পতনের শুরু। ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১২)।

এরপর চার ওভারে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এক ফারুকির বলেই দিশেহারা ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সৌম্য সরকার, সাকিব আল হাসান ফেরেন ১ রানে, আফিফ হোসেন রানের খাতাই খুলতে পারেননি।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

নুরুল হাসান সোহান ১ ছয় ১ চারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ফেরেন ফরিদের শিকার হয়ে। তার ব্যাট থেকে আসে ১৩ রান। ১৭ বলে ১০ রান করে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা করেন মোস্তাফিজুর রহমান।

ফারুকি ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মুজিব উর রহমানকে যেন খেলতেই পারেনি বাংলাদেশ। ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এ ছাড়া নবী ১১ রানে নেন ১ উইকেট।

এর আগে মোহাম্মদ নবীর ঝড়ে আফগানরা থামে ৭ উইকেটে ১৬০ রান করে। ৫টি ছয়ে নবী মাত্র ১৭ বলে ৪১ রান করেন।

আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

সর্বোচ্চ ৪৬ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। ৩৯ বলে এ রান করেন তিনি। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ ২৭, হজরতুল্লাহ জাজাই ১৫ ও ডারুইশ রাসুলি ১২ রান করেন।

শেষ ২ ওভারে আফগানরা ৩৩ রান করে। এর আগে রানের গতি ছিল সাদামাটা। ডেথ ওভারে বাংলাদেশের দুর্বলতা সাকিব ১৯তম ওভারে ২ ছয় ১ চার হজম করে ১৯ রান দেন। আর শেষ ওভারে তাসকিন ১৪ রান দেন।

যদিও দুজনে শেষ দুই ওভারে ২ উইকেট নেন। এর আগের ৩ ওভারে তাসকিন মাত্র ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট।

আরও পড়ুন : এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

হাসান শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বোলিং করে গেছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে এই পেসার নেন ২ উইকেট।

নিউ জিল্যান্ডে প্রথম ম্যাচে খারাপ খেলে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রস্তুতিতে বল হাতে উইকেট পাননি। তবে বল হাতে ছিলেন মিতব্যয়ী। ৪ ওভারে ৩১ রান দেন তিনি। এ ছাড়া সৌম্য সরকার ১ ওভারে ৫ রান দেন সৌম্য।

প্রসঙ্গত, ডেথ ওভারে এখনো কাটেনি বাংলাদেশের দুর্বলতা। শেষ দিকে এলোমেলো বোলিংয়ের স্পষ্ট ছাপ চোখে পড়েছে আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও।

আর ব্যাটিংয়ে ফুটে উঠেছে দিশাহীন অবস্থা। এমন পারফরম্যান্স যদি প্রস্তুতিতে হয় মূল পর্বে কি হবে?

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা