ছবি : সংগৃহিত
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৩

দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরের মতো মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে শুরুর আগেই সরগরম। সাকিব আল হাসান দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় লিগকে ‘যা তা’ বলেছিলেন। একই সুরে তাল মিলিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছেও মনে হয়েছে হযবরল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সবকিছু ছাপিয়ে এই বিতর্কের মাঝেই অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। কুয়াশা ঢাকা ঢাকায় হাঁড় হিম করা ঠান্ডা আর শীতল বাতাসের মাঝেই ২২ গজের ৪১ দিনের লড়াই শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার (৬ জানুয়ারি) থেকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নামছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স ও শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।

বিপিএলে সবচেয়ে ব্যর্থ দলের তালিকা করলে সবার আগে উঠে আসবে সিলেটের নাম। তবে দলটির নেতৃত্বে এবার বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি থাকায় অনেকেই দেখছেন ভাগ্যবদলের স্বপ্ন। সঙ্গে আছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

দল গড়াতে সিলেট বেশি নজর দিয়েছে অলরাউন্ডারদের দিকে। টি-টোয়েন্টিতে চারদিকেই অলরাউন্ডারদের জয়জয়কার। থিসারা পেরেরা-ধনঞ্জয়া ডি সিলভা-রায়ান বার্ল কিংবা কলিন অ্যাকারম্যানরা আছেন সিলেটে। তবে ব্যাট হাতে কিছুটা ভুগতে পারে তারা। টপ অর্ডারে থাকা তিন নাম নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও জাকির হাসান টি-টোয়েন্টি সুলভ ব্যাটসম্যান নন। তবে নিজেদের দিনে তারাও আলো ছড়াতে পারেন।

মাশরাফির চাওয়া, ‘সব দলই চায় চ্যাম্পিয়ন হতে। আমরাও অবশ্য তার ব্যতিক্রম কিছু না। এটা তো আর বলে কয়ে হবে না। মাঠে ভালো করতে হবে। ওয়ান বাই ওয়ান ম্যাচ...। কাল যদি ভালো করতে পারি, এটা তো মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে আমরা শুরু থেকে ভালো করার চেষ্টা করবো।’

এদিকে গত আসরে তারুণ্য নির্ভর দল গড়ে চমকে দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারও সেদিকেই ঝোঁক সাগরিকা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটির। সরাসরি নিয়েছে তরুণ আফিফ হোসেনকে, ড্রাফট থেকে সবার আগে নিয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে। শুধু দেশি না, বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলটির ঝোঁক ছিল তারুণ্যের দিকে। তাই তো অনেক নামই ভক্তদের কাছে অচেনা-অজানা। নেতৃত্বে আছেন দেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম।

দেশি-বিদেশি মিলিয়ে বোলিংয়ের দিকে নজর দিয়েছে চট্টগ্রাম। মেহেদী হাসান রানা-মৃত্যুঞ্জয়-আবু জায়েদ রাহি-তাইজুল ইসলামদের সঙ্গে আছেন পাকিস্তানের পেসার শাহনওয়াজ দাহানি। চট্টগ্রামকে ভোগাতে পারে ব্যাটিং। আগের আসরে উইল জ্যাকস ছিলেন শুরুতেই। এবার তার মতো কেউ নেই। রান তোলার দায়িত্ব আফিফের কাঁধেই বেশি।

চট্টগ্রামের অধিনায়ক শুভাগত বলেন, ‘সবার যে লক্ষ্য আমারও সেই লক্ষ্য। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো। আমাদের শক্তি হলো টিম স্পিরিট। দল ভারসাম্যপূর্ণ। সেই হিসেবে আমরা আশা করতেই পারি।’

দুই দলের সবশেষ ৫ বারের দেখায় জয়ের পাল্লা ভারি চট্টগ্রামের। দুই আসর মিলিয়ে তাদের জয় ৪টিতে। সিলেট সবশেষবার জিতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একই মাঠেই খেলাটি শুরু হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা