ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: জুনে বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা। গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে (আফা) জানানো হয়েছে জুনে বাংলাদেশে আর্জেন্টিনা ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীরা যেন ক্ষমতায় না আসে

আনুষ্ঠানিকভাবে জানার পর আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন বাফুফেকে কিছু জানায়নি এবং আর্জেন্টাইন মিডিয়াতে এই সংক্রান্ত কোনো খবর আসেনি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‌‌‘উভয়পক্ষ (দুই ফেডারেশন) চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের আনা সম্ভব হচ্ছে না।’

এর আগে জানুয়ারির দিকে যখন বাফুফে উদ্যোগ নেয়, তখনও স্টেডিয়াম অপ্রস্তুত ছিল এবং জুনের মধ্যে পরিপূর্ণ স্টেডিয়াম পাওয়া কঠিনই ছিল। এরপরও আর্জেন্টিনাকে প্রস্তাব দেওয়ার কারণ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়ন দল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। এটি পরিপূর্ণ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।’

আরও পড়ুন: সুদানে আরও ৭ দিনের যুদ্ধবিরতি

জুনের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। স্টেডিয়াম অপ্রস্তুত থাকায় বাফুফে সেই প্রতিনিধি দলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি। তবে ঈদের ছুটির পর আনুষ্ঠানিকভাবে জুন উইন্ডোতে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে। একইসঙ্গে আর্জেন্টিনাকে অবহিত করা হয়েছে, জুন উইন্ডোতে না হলেও স্টেডিয়াম পরিপূর্ণতা পেলে আবার আনার চেষ্টা করবে বাফুফে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশের আনার বিষয়ে ১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল বাফুফে। সেদিন সকালে আবার সম্মেলন স্থগিত করা হয়। ১৮ জানুয়ারির পর থেকে আর্জেন্টিনা বিষয়ে বাফুফে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন বা বিবৃতি দেয়নি। এমনকি বাফুফের নির্বাহী কমিটির কোনো সভাতেও আর্জেন্টিনার বিষয়ে আলোচনা হয়নি ৷

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা