কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন
খেলা

কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

টানা ১২ বছর সভাপতি থাকার পরও কাজী সালাউদ্দিন ফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে অংশ নেওয়ায় দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সমর্থকরা। সালাউদ্দিন ও তার প্যানেলের নির্বাচনে দাঁড়ানোর প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ফুটবল সমর্থকরা। মানববন্ধনে যোগ দেন সাবেক ফুটবলাররাও।

তিনবারের সভাপতি কাজী সালাউদ্দিন ফের বাফুফের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এ পদে তিনি জয়ী হবেন কি না তা সময় বলে দেবে। তবে মানববন্ধন থেকে এই মুহূর্তে ফুটবলের স্বার্থে ফেডারেশনের সভাপতি পদের পরিবর্তন চান সমর্থকরা। বছরের পর বছর বেহালদশার সঙ্গে দৃশ্যমান উন্নতি না থাকায় দেশের ফুটবল নিয়ে শঙ্কিত তারা। র‌্যাংকিংয়ে চরম অবনতি, দুর্নীতি আর বেহালদশার কারণে পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নিতে পরিবর্তন চান সাবেক ফুটবলাররাও।

সালাউদ্দিনের আমলের সমালোচনা নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। ১২ বছরের দুর্নীতি আর ব্যর্থতার অভিযোগ উঠছে সালাউদ্দিন ও তার প্যানেলের বিরুদ্ধে।

এক আন্দোলনকারী বলেন, 'আমরা সাফ-এ কম্পিটিশন করতে পারি না। ভুটানের সাথি। তিন বছর ফুটবলের বাইরে থাকি। এ রকম একজন অদক্ষ, অযোগ্য সংগঠককে কীভাবে মানব? আমরা বাংলাদেশ ফুটবলের উন্নতি চাই। এখানে যদি কাজী সালাউদ্দিন ছাড়াও অন্য কেউ থাকতেন, আমরা তারও পদত্যাগ চাইতাম, বিরোধিতা করতাম শুধুমাত্র ফুটবলের স্বার্থে।'

হাইকোর্টের আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেন, 'বাফুফেতে এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়েও তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। তারা তো অলরেডি কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছেন। তারা যাদেরকে কাউন্সিলর বানিয়েছেন, তারাও তাদের কেনা প্রডাক্ট।'

ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে পরিবর্তন চান সাবেকরাও। ২০১৬ সালে তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার পর নানা প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন। কিন্তু কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাওয়া যায়নি। কাজী সালাউদ্দিনের প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করে দৃষ্টান্ত স্থাপন করবেন, এমনটা চাওয়া সাবেক ফুটবলার কায়সার হামিদের।

কায়সার হামিদ বলেন, 'তারা ভালো লোককে আসতেই দিচ্ছেন না। যেকোনোভাবে চক্রান্ত করে ভালো মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে। দেখা যাচ্ছে একই লোক ঘুরে ফিরে এখানে আসছেন। তারা চেয়ারকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন না।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা