ছবি: সংগৃহীত
টেকলাইফ

গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটি ব্যাজ পাওয়ার মাধ্যমে গুগল প্লেতে নির্ভরযোগ্য অ্যাপ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তাৎক্ষণিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো। মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সুরক্ষা ও গোপনীয়তার বৈশ্বিক মানদন্ড নিশ্চিত করার ফলশ্রুতিতে এ স্বীকৃতি পেয়েছে অ্যাপটি।

আরও পড়ুন: টেকসই ড্রাইভিংয়ে বিওয়াইডি’র নতুন মাইলফলক

এ স্বীকৃতি ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার ক্ষেত্রে ইমোর অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। আর এ প্রতিশ্রুতিই ইমোকে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার ওপর গুরুত্ব দিতে ভূমিকা রাখছে।

ডেটা সেইফটি সেকশনে সিকিউরিটি ব্যাজের মাধ্যমে প্লে স্টোরের নিরাপদ ও সুরক্ষিত অ্যাপগুলো প্রদর্শন করে গুগল। আর এ ব্যাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো ইমো।

উল্লেখ্য, অন্য কোনো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এ সেকশনে প্রদর্শন করছে না গুগল। ফলে স্বাভাবিকভাবেই সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিতে অন্যদের চেয়ে এগিয়ে গেল ইমো।

আরও পড়ুন: দুর্দান্ত সব ফিচার নিয়ে গ্যালাক্সির নতুন চমক!

ব্যবহারকারীদের জন্য প্রাইভেসি ও সিকিউরিটি- ২ ক্ষেত্রেই সর্বাধিক গুরুত্বারোপ করে ইমো, যার প্রমাণ হিসেবে ব্যবহারকারীদের সামনে আসে স্বাধীনভাবে যাচাই করা গুগল প্লের ‘ডেটা সেইফটি’ সেকশনের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’।

দেখা যায়, ইমো মোবাইল অ্যাপ্লিকেশনের নিরাপত্তায় এ খাতের সর্বোচ্চ গ্রহণযোগ্য মানদন্ড হিসেবে বিবেচিত মাসা’য় (মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট) উত্তীর্ণ হয় এবং গুগল অথরাইজড ল্যাব পার্টনারের মাধ্যমে অ্যাপটিকে স্বাধীনভাবে যাচাই করায়।

গুগল প্লের সিকিউরিটি ব্যাজের মাধ্যমে বোঝা যায় অ্যাপটির দুর্বলতা চিহ্নিত করা, তা কমিয়ে আনা ও বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করিয়ে নেয়ার ক্ষেত্রে ইমোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: এআই ব্যবহার করছে এটুআই ও গিভ ডিরেক্টলি

ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও নিরাপদ গোপনীয়তা নিশ্চিত করতে সবসময় গুরুত্বারোপ করে আসছে ইমো। আর এর ফলশ্রুতিতেই গুগল প্লের সিকিউরিটি ব্যাজ লাভ করে অ্যাপটি।

মাল্টি-ডিভাইস ম্যানেজমেন্ট, টু-স্টেপ ভেরিফিকেশন ও ফ্যামিলি গার্ড ফিচারের মতো নিরাপত্তা ফিচারের পাশাপাশি, পাসকিজ ও সিম বাইন্ডিংয়ের মতো সর্বাধুনিক ফিচার নিশ্চিত করে ব্যবহারকারীদের জন্য এ প্ল্যাটফর্মে নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করেছে ইমো।

এছাড়া প্রাইভেসি চ্যাট মোড, ইনভিজিবল ফ্রেন্ডস ও ব্লক স্ক্রিনশট ফর কলসের মতো অন্যান্য সর্বাধুনিক প্রাইভেসি ফিচারগুলো অ্যাপে ব্যবহারকারীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করার ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা স্তর নিশ্চিত করে।

আরও পড়ুন: বাজারে প্রোটন এক্স৯০ নিয়ে এল র‍্যানকন

গোপনীয়তা নিশ্চিত করা ছাড়াও এ ফিচারগুলো একইসাথে সাইবারবুলিং ও সাইবারক্রাইমের মতো অপরাধ কমিয়ে এনে ইমো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ যোগাযোগের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, এ ব্যাজ ব্যবহারকারীদের প্রাইভেসি ও সিকিউরিটিতে নির্ভরযোগ্য ফিচার নিয়ে আসার ক্ষেত্রে ইমো’র প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।

আর এ কারণেই আমরা এ স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত। ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার উদ্ভাবন ও যোগাযোগ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা