টেকলাইফ

বিজ্ঞানের দৃষ্টিতে বৃষ্টিতে ভেজার বিস্ময়কর উপকারিতা

ডেস্ক রিপোর্ট

স্বতন্ত্র ঘ্রাণ থেকে শুরু করে বৃষ্টির পানি থেকে নির্গত আয়ন মানুষের শরীরের ওপর বেশ কিছু প্রভাব ফেলে। বিজ্ঞানীরা মনে করেন, বৃষ্টির সঙ্গে মেজাজ বা মুড পরিবর্তনের সংযোগ রয়েছে। বৃষ্টির উপকারিতা কেবল মেজাজ ভালো করাতেই সীমাবদ্ধ নয়। বৃষ্টি বাতাস থেকে ক্ষতিকারক উপাদান সরিয়ে দেয় এবং এর ঘ্রাণ মানুষের স্মৃতিশক্তিকেও প্রখর করতে পারে।

বৃষ্টির পানির ফোঁটা যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা কোনো তলে আঘাত করে ভেঙে যায়, তখন নেগেটিভ আয়ন তৈরি হয়। এগুলো মস্তিষ্কে সেরোটোনিন এবং আলফা ওয়েভ বাড়িয়ে দেয়, যা মানুষকে আনন্দিত ও শিথিল বোধ করতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বিজ্ঞানী প্যাম ডাল্টন বলেন, নেগেটিভ আয়ন কীভাবে মেজাজ বা ক্লান্তি পরিবর্তন করে তা নিয়ে এখনো অনেক গবেষণা প্রয়োজন। তবে ১৯৫৫ সালের এক গবেষণায় দেখা গেছে, সিজনাল এফেক্টিভ ডিজঅর্ডারে আক্রান্ত রোগীরা যখন উচ্চ ভোল্টেজের আয়োনাইজার ব্যবহার করেছেন, তখন তাদের উপসর্গে বড় ধরনের উন্নতি দেখা গেছে।

বৃষ্টির পানির আয়ন বাতাস থেকে ধূলিকণা, দূষণ এবং অ্যালার্জেন দূর করতে সাহায্য করে, ফলে শ্বাস নেওয়া সহজ হয়। বাতাসের মান ভালো হওয়া মানেই উদ্বেগ কমে আসা।

পারডু ইউনিভার্সিটির অধ্যাপক ড্যান সিজকো বলেন, বৃষ্টির ফোঁটা পড়ার সময় তারা বাতাসের ক্ষুদ্র কণাগুলোকে অনেকটা ঝাড়ু দেওয়ার মতো পরিষ্কার করে ফেলে। বৃষ্টির তীব্রতা যত বেশি হয়, বাতাস তত বেশি পরিষ্কার হয়।

বৃষ্টির পর মাটি থেকে যে সোঁদা গন্ধ বের হয়, তাকে বলা হয় পেট্রিকোর। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, প্রাচীনকালে পেট্রিকোর মানেই ছিল সুপেয় পানির প্রাচুর্য, যা আমাদের পূর্বপুরুষদের নিরাপদ ও শান্ত বোধ করাত।

প্যাম ডাল্টন জানান, যেকোনো ঘ্রাণ মস্তিষ্কের অ্যামিগডালাকে সক্রিয় করতে পারে, যা আবেগ এবং স্মৃতির জন্য দায়ী। এ কারণেই বৃষ্টির ঘ্রাণ অনেক সময় পুরোনো কোনো স্মৃতিকে অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দেয়।

বৃষ্টির শব্দ আমাদের স্নায়ুতন্ত্রকে শিথিল করে। ক্লিনিক্যাল অডিওলজিস্ট অ্যামি সারো বলেন, পানির শব্দ আমাদের প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা বিশ্রাম ও পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ৪০ থেকে ৫০ ডেসিবেল মাত্রার বৃষ্টির শব্দ মানসিক চাপ ৬৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা