টেকলাইফ

নারী-শিশুর নিরাপত্তায় ‘ঈগল বিডি পুলিশ’ এ্যাপ

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশুদের নিরাপত্তায় এবার মোবাইল ভিত্তিক এ্যাপ ‘ঈগল বিডি পুলিশ’ (Eagle BD Police)। বাংলাদেশ পুলিশ সদর দফতরের সার্বিক সহযোগিতা ও আইটি প্রতিষ্ঠান ব্যাকডোর প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এটি।

ইন্টারনেট সংযোগ না থাকলেও এই এ্যাপ সংক্রিয়ভাবে চালু থাকবে এবং পুলিশের সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে ভুক্তভোগীরা এ্যাপ চালু করলেই তার সিম থেকেই স্বয়ংক্রিয় সিগনাল যাবে টহলরত পুলিশের ফোনে।

এ ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলেই চালু করতে হবে এ্যাপটি। তাতে নির্দিষ্ট বাটনে চাপ দিলেই বিপদবার্তা চলে যাবে কাছাকাছি ডিউটিতে থাকা পুলিশের ফোনে। বেজে উঠবে এ্যালার্ম। ভুক্তভোগীর ফোনে লোকেশন অন থাকলে কাজটা আরও সহজ হবে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হবে পুলিশ।

আর যদি কোনও কারণে টহলরত পুলিশ কলটি ধরতে না পারেন, সেক্ষেত্রে সংকেত চলে যাবে পাশের থানার ওসির ফোনে। তিনিও যদি ধরতে পারেন, তবে তা পৌঁছে যাবে সরাসরি আইজিপির কাছে।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও পরিক্ষামূলক কাজ শুরু করে দিয়েছে এ্যাপটি। অভিযোগও আসতে শুরু করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবী নারীদের রাতে বাড়ি ফেরা এবং শিশু-কিশোরদের নিরাপত্তা দিতে কাজ করবে ‘ঈগল বিডি পুলিশ’। আবার এ্যাপটির যাতে অপব্যবহার না হয় সেজন্য ব্যবহারকারীকে নিবন্ধন করে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে। যাদের বয়স ১৮ বছরের কম তাদের ক্ষেত্রে নিবন্ধন করতে হবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে। আপাতত নারী ও শিশুদের জন্যই নিবন্ধনের ব্যবস্থা থাকছে এ্যাপটিতে।

এ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে, ৯৯৯ জরুরি সেবায় ফোন করে কিছু তথ্য দিতে হয়। যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সম্ভব হয় না। ‘ঈগল বিডি পুলিশ’ এ্যাপে মোবাইলের স্ক্রিন স্পর্শ করলেই পুলিশি সহায়তা মিলবে।

প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকার ৫১টি থানায় এই সেবা পাবে মোবাইল ব্যবহারকারীরা। এরই মধ্যে ৫১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআইদের এ্যাপ সম্পর্কে ধারণা দিতে কয়েকটি কর্মশালা হয়েছে। পরে দেশব্যাপী বিভিন্ন থানায় এ্যাপটির প্রচারণার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া, এই এ্যাপ জরুরি নম্বর হিসেবে নিবন্ধন করা পরিবারের ৩ জন সদস্যের নম্বরেও পাঠিয়ে দেবে বিপদ সংকেত।

ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের আরএন্ডডি প্রধান নুরফাত মাহবুবা বলেন, নারীর নিরাপত্তা নিয়ে বেশ সচেতন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের একটি এ্যাপ নির্মাণের সঙ্গে থাকতে পারাটা আমাদের জন্য গর্বের। নারী ও শিশু নিরাপদ থাকলে এর সুফল রাষ্ট্র পাবে। পুলিশ সদস্যদের নিজস্ব স্মার্টফোনে ইনস্টল করতে হবে এ্যাপটি।

ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসান জোহা বলেন, ২০১৯ সাল থেকে এ্যাপের নির্মাণকাজ শুরু হয়। কয়েক ধাপে নাম বদলের পর রাখা হয় ঈগল বিডি পুলিশ এ্যাপ। আপাতত শুধু এন্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে বিনামূল্যে। আইওএস (আইফোনে) ফোনগুলোর উপযোগী করার কাজ এখনও চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, এ্যাপটির কার্যক্রম বিষয়ে ডিএমপির (ক্রাইম) বিভাগের উপকমিশনার, কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন), এসআইদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় এরইমধ্যে সীমিত আকারে এর কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে চালু হবে। এ্যাপটির পরবর্তী ধাপে থাকবে নিরাপত্তা সংশ্লিষ্ট আরও কিছু আপডেট। তখন এ্যাপটি ওপেন করলেই ব্যবহারকারীর ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে বলে জানান প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।

যেভাবে রেজিস্ট্রেশন করতে হবে : গুগল প্লে স্টোর থেকে Eagle BD Police এ্যাপটি ইন্সটল করে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, নাম-ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে নিবন্ধন করে নিতে হবে। এরপরই ব্যবহার করা যাবে এ্যাপটি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা