টেকলাইফ

দাঁত দেখালেই খুলবে স্মার্টফোন

সান নিউজ ডেস্ক: আট থেকে আশি, বর্তমানে কম বেশি সবাই স্মার্টফোনে সরব। এখন প্রায় সব ফোনেই রয়েছে ফেস আনলক অথবা বায়োমেট্রিক পদ্ধতি। তবে এবার মুখ দেখিয়ে অথবা আঙুলের মাধ্যমে ফোন আনলক করার দিন শেষ। এবার দাঁত দেখালেই খুলে যাবে ফোন! নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী।

এবার দাঁত দেখিয়ে ফোন আনলক করার প্রযুক্তি তৈরি করলেন ভারতের বিজ্ঞানীরা। স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট আনলক বেশ জনপ্রিয়। যদিও বিগত কয়েক বছরে ফেস আনলকের জনপ্রিয়তা অন্য সব অথেন্টিকেশন পদ্ধতিকে ছাপিয়ে গেছে এ প্রযুক্তি।

মোবাইল ও অন্যান্য হ্যান্ড হেল্ড ডিভাইসে এ প্রযুক্তি ব্যবহার করা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তার জন্য ইতোমধ্যেই একটি বিশেষ ম্যাপ তৈরি করা হয়েছে। মোবাইলের ক্যামেরা ব্যবহার করে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে সেই অ্যাপ। অন্যান্য অ্যাপে মুখ দেখে ফোন আনলক হলেও এ অ্যাপের মাধ্যমে মানুষের দাঁত ব্যবহার করে ফোন আনলক করার সুবিধা থাকছে।

দাঁত ব্যবহার করে ফোন আনলক করার গবেষণার নাম রাখা হয়েছে ডিপটিথ। এ গবেষণাপত্র প্রকাশ করেছেন বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স (বিআইটিএস), পিলানির গীতিকা অরোরা, রোহিতকে ভরদ্বাজ, এবং কমলাশ তিওয়ারি। সেখানে বলা হয়েছে, মানুষের দাঁতের ছবি তুলে সেই ছবির মাধ্যমে মোবাইল ও অন্যান্য হ্যান্ডহেল্ড ডিভাইস অথেন্টিকশনের কাজে ব্যবহার করা যাবে।

এ অ্যাপের কার্যকারিতা বোঝানোর সময় বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্কার ব্যবহার করে রিজিয়ন অব ইন্টারেস্ট (আরওআই) পৃথক করা হয়। এর পরে সেখান থেকে কনট্রাস্ট লিমিটেড অ্যাডিপটিভ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ব্যবহার করে তা এনহান্স করা হয়। ফলে ছবির ক্ল্যারিটি আরও ভালো হয়।

বিজ্ঞানীদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এ পদ্ধতি ব্যবহার করে আরও নিখুঁতভাবে ফোন আনলক করা যাবে। কীভাবে দাঁতের ছবির মাধ্যমে ফোনের অথেন্টিকেশন কাজ করবে, তা একটি ডায়াগ্রামের মাধ্যমে গবেষণাপত্রে বোঝানো হয়েছে। প্রথমে এ অ্যাপ মোবাইল ফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে আপনার দাঁতের ছবি তুলবে। এর পরে সেই ছবির রিজিয়ন অব ইন্টারেস্ট এক্সট্রাকশন ও এনহান্সমেন্ট হয়। আর তারপরেই এ অ্যাপ ডিপ ফিচার এক্সট্রাকশন করে এনরোল/ভেরিফাই ও আইডেন্টিফাই করবে।

এরপরের ধাপে অথেন্টিকেশনের কাজ শুরু হবে। এবার এনরোলড এক্সট্রাকশনকে ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে এ অ্যাপ। তারপর সেই ছবি ডেটাবেসের সঙ্গে মিলেছে কি না, সেই সিদ্ধান্ত নেবে এ অ্যাপ।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, মানুষ চেনার জন্য আগে দাঁতের ছবি ব্যবহার না হলেও খুব সফলভাবে দাঁতের ছবিকে মানুষ চেনার কাজে ব্যবহার করা সম্ভব। প্রথমে প্রশিক্ষণ দিতে কিছুটা সময় লাগলেও একবার প্রশিক্ষণ শেষ হয়ে গেলে খুব দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে এ প্রযুক্তি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা