টেকলাইফ

গুগল মিটের নতুন ফিচার

সান নিউজ ডেস্ক: আবার নতুন ফিচার নিয়ে হাজির হলো গুগল মিট। এখন থেকে গুগল মিটের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে ভিজুয়াল ইফেক্টস। গুগল মিটের নতুন সেটিংস প্যানেলের মাধ্যমে নতুন অ্যাপল ভিজুয়াল ইফেক্টস থাকবে আগের তিনটি ডটের মতো। এটি খুললে দেখা যাবে দুটি ব্লার ইনটেনসিটি। এর মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটিক, কাস্টম এবং অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। ভিডিও কল আরও আকর্ষণীয় হয়ে উঠবে গুগল মিটের এই ভিজুয়াল ইফেক্টস ব্যবহারের কারণে।

এই ভিজুয়াল ইফেক্টসের মাধ্যমে এবার ব্যাকগ্রাউন্ডের দৃশ্য অস্পষ্ট করা যাবে। যার ফলে নিজেদের পছন্দমতো ইফেক্টসের ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য নিজেদের মতো করে বদলে দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটা কল করার আগে দেখেও নেওয়া যাবে।

আগামী সপ্তাহ থেকেই ব্যবহার করা যাবে গুগল মিটের ভিজুয়াল ইফেক্টসের নতুন এই ফিচার। এই নতুন ফিচার বিশেষ করে গুগল ওয়ার্কস্পেস কাস্টমার, জি সুট বেসিক এবং বিজনেস কাস্টমারদের জন্য।

কাজের ক্ষেত্রে এক নতুন ও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করে দিবে গুগল মিটের এই নতুন ফিচার।

এছাড়াও গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে জিমেইলকে কেন্দ্রবিন্দু করেই তাদের সমস্ত অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়া যাবে। যেমন- গুগল ডক, গুগল মিট, গুগল চ্যাট ইত্যাদি। শুধুমাত্র জিমেইল অ্যাপ ডাউনলোড করেই এই সমস্ত অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা