টেকলাইফ

বাজারে এলো এএমডি আরডিএনএ ২-ভিত্তিক এক্সক্লিপস জিপিইউ যুক্ত এক্সিনোস ২২০০

বিজ্ঞপ্তি: সম্প্রতি, আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে এসেছে এর নতুন প্রিমিয়াম মোবাইল প্রসেসর এক্সি্নোস ২২০০। এই নতুন প্রিমিয়াম মোবাইল প্রসেসরে রয়েছে হার্ডওয়্যার-অ্যাকসেলারেটেড রে ট্রেসিং এবং অত্যাধুনিক আর্ম-ভিত্তিক প্রসেসিং প্রযুক্তি৷

শক্তিশালী এএমডি আরডিএনএ ২ আর্কিটেকচার ভিত্তিক স্যামসাং এক্সক্লিপস গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) যুক্ত মোবাইল প্রসেসর এক্সিনোস ২২০০ একেবারে নতুনভাবে ডিজাইন করা। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন সিপিইউ কোরগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক আর্ম-ভিত্তিক সিপিইউ কোর এবং আপগ্রেডেড নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) যুক্ত এক্সিনোস ২২০০, মোবাইল ফোন গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি মিডিয়া অ্যাপ ও ফটোগ্রাফি সামাজিক যোগাযোগে আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

এক্সক্লিপস জিপিইউ একটি ব্যতিক্রমী হাইব্রিড গ্রাফিক প্রসেসর, যা কনসোল এবং মোবাইল গ্রাফিক্স প্রসেসরের মাঝখানে বসানো। উচ্চ পারফর্মেন্সযুক্ত এএমডি আরডিএনএ ২ আর্কিটেকচারের সাথে এক্সক্লিপসে রয়েছে উন্নত গ্রাফিক ফিচার, যেমন- হার্ডওয়্যার-অ্যাকসেলারেটেড রে ট্রেসিং (আরটি) ও ভেরিয়েবল রেট শেডিং (ভিআরএস), যা পূর্বে কেবল পিসি, ল্যাপটপ এবং কনসোলেই পাওয়া যেতো।

আরও পড়ুন: নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন

মোবাইলে চমকপ্রদ গ্রাফিক্স এবং ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, মোবাইল জিপিইউ-তে হার্ডওয়্যার-অ্যাকসেলারেটেড রে ট্রেসিং যুক্ত করতে স্যামসাং এএমডি এর সাথে অংশিদারিত্ব করেছে। মোবাইল জিপিইউ-তে হার্ডওয়্যার-অ্যাকসেলারেটেড রে ট্রেসিং এই ইন্ডাস্ট্রিতে প্রথম। রে ট্রেসিং একটি বৈপ্লবিক প্রযুক্তি, যা বাস্তব পৃথিবীতে আলো যেভাবে কাজ করে তা অনুকরণ করে।

ভেরিয়েবল-রেট শেডিং এমন একটি কৌশল, যা ব্যবহার করে সামগ্রিক গুণমান প্রভাবিত করবে না এমন জায়গায় ডেভেলপাররা কম শেডিং রেট প্রয়োগ করতে পারে এবং এর মাধ্যমে জিপিইউ’র কাজের চাপ অপ্টিমাইজ হয়। এর ফলে গেমারদের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জিপিইউ আরও ভালো কাজ করতে পারে এবং ঝামেলাহীন গেমপ্লের জন্য উন্নত ফ্রেম-রেট প্রদান করে। এছাড়াও, এক্সক্লিপস জিপিইউতে আরও নানাবিধ প্রযুক্তি রয়েছে, যেমন- অ্যাডভান্সড মাল্টি-আইপি গভর্নর (এএমআইজিও), যা সামগ্রিক কর্মক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করে।

এক্সিনোস ২২০০ আর্ম এর সর্বশেষ আর্মভি৯ সিপিইউ কোরগুলোর সমন্বয় করা বাজারের অন্যতম প্রথম প্রসেসর। এটি বর্তমান মোবাইল যোগাযোগ ডিভাইসের ক্ষেত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দুটি ক্ষেত্র - নিরাপত্তা এবং কর্মক্ষমতার দিক থেকে আর্মভি৮ এর তুলনায় যথেষ্ট উন্নত। এক্সিনোস ২২০০ এর অক্টা-কোর সিপিইউ একটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এক্সটু ফ্ল্যাগশিপ কোর, তিনটি কর্মক্ষমতা এবং দক্ষতার সামঞ্জস্য করা কর্টেক্স-এ৭১০ বিগ কোর এবং চারটি পাওয়ার এফিশিয়েন্ট কর্টেক্স-এ৫১০ লিটল-কোরের সমন্বয়ে গঠিত একটি ট্রাই-ক্লাস্টার কাঠামোতে ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুন: সূচকের সাথে কমেছে লেনদেনও

এছাড়াও, এক্সিনোস ২২০০ আপগ্রেডেড এনপিইউ’র সাথে ডিভাইসে আরও শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রদান করে। এনপিইউ’র কর্মক্ষমতা এর আগেরগুলোর তুলনায় এখন দ্বিগুণ, যা প্যারালালে আরও বেশি ক্যালকুলেশনের সুযোগ দেয় এবং আরও উন্নত এআই পারফর্মেন্স প্রদান করে। এছাড়াও, এক্সিনোস ২২০০ সাব-৬হার্জ এবং এমএমওয়েভ (মিলিমিটার ওয়েভ) স্পেকট্রাম ব্যান্ড উভয়কে সমর্থন করে এমন দ্রুতগতির ৩জিপিপি রিলিজ ১৬ ৫জি মডেম যুক্ত করে।

এক্সিনোস ২২০০’র ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) আর্কিটেকচার ২০০ মেগাপিক্সেল (এমপি) পর্যন্ত অতি-উচ্চ রেজ্যুলুশনের ইমেজ সেন্সরকে সমর্থন করার জন্য পুনরায় ডিজাইন করা হয়েছে। ৩০ ফ্রেম-প্রতি-সেকেন্ডে (এফপিএস), আইএসপি একক ক্যামেরা মোডে ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত এবং ডুয়াল ক্যামেরা মোডে ৬৪+৩৬ মেগাপিক্সেল পর্যন্ত সমর্থন করে। এটি সাতটি পৃথক ইমেজ সেন্সর পর্যন্ত সংযোগ করতে পারে এবং উন্নত মাল্টি-ক্যামেরা সেটআপের ক্ষেত্রে একসাথে চারটি চালাতে সক্ষম। ভিডিও রেকর্ডের জন্য, আইএসপি ফোরকে এইচডিআই (বা এইটকে) রেজ্যুলুশন পর্যন্ত সমর্থন করে।

ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারে সেরা অভিজ্ঞতা প্রদান স্যামসাংয়ের অন্যতম বিশেষত্ব। আর এখন এক্সিনোস ২২০০ এর সাথে, লজিক চিপ উদ্ভাবনের যাত্রায় এগিয়ে থাকার ক্ষেত্রে স্যামসাংয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা