ছবি: সংগৃহীত
টেকলাইফ

চিকেন পাস্তা তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: ছোট-বড় সকলেই পাস্তা খেতে পছন্দ করেন। তাই খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের স্বাদে চিকেন পাস্তা।

উপকরণ:

১.পেনে পাস্তা ৪০০ গ্রাম
২.চিকেন ছোট টুকরা দুই কাপ
৩.অলিভ অয়েল দুই টেবিল চামচ
৪.পেঁয়াজ একটি (মিহি কুচি)
৫.রসুন কোয়া কুচি ছয়টি
৬.টমেটো কুচি ৪০০ গ্রাম
৭.গোলমরিচ গুঁড়া পরিমাণমতো
৮.লবণ পরিমাণমতো

প্রস্তুত প্রণালী:

প্যানে অলিভ অয়েল দিয়ে এতে রসুন কুচি হালকা বাদামি করে ভেজে আলাদা করে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ ভেজে তারপর টমেটো দিয়ে ১০ মিনিট রান্না করুন। টমেটো গলে গেলে লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। হয়ে গেল টমেটো সস।

আলাদা প্যানে অল্প তেলে অল্প লবণ আর গোল মরিচ গুঁড়ো দিয়ে চিকেন টুকরোগুলো ভেজে নিন।

পাস্তা সিদ্ধ করে নিন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে হাফ চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে পাস্তাগুলো মাখুন। এতে পাস্তা আঠার মতো লেগে থাকবে না। টমেটো সসের মধ্যে পাস্তা আর চিকেন দিয়ে দুই মিনিট বেশি আঁচে ভাজুন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা