ছবি : সংগৃহিত
টেকলাইফ
২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড

বাংলাদেশের অর্জন একটি স্বর্ণসহ ১৩ পদক

সান নিউজ ডেস্ক : থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে ১৪ সদস্যের বাংলাদেশ দল অর্জন করল একটি স্বর্ণ, দুটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও আটটি টেকনিক্যাল মেডেলসহ মোট ১৩টি পদক।

আরও পড়ুন : দেশে ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে

গত ১২-১৫ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সারা পৃথিবীর প্রায় ১৫০০ ক্ষুদে রোবটবিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

সোমবার (১৬ জানুয়ারি) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়।

অলিম্পিয়াডে বাংলাদেশ দলের অর্জিত সাফল্যে গুলো হল :

আরও পড়ুন : বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে গোল্ড মেডেল অর্জন করেছে টিম অ্যাফিসিয়েনাদোসের সদস্য মাইশা সোবহান মুনা, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা পৃথিবী।

রোবট ইন মুভির জুনিয়র গ্রুপে সিলভার মেডেল অর্জন করেছে রোবোস্পারকার্স টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান।

অপরদিকে ক্রিয়েটিভ ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে সিলভার মেডেল অর্জন করেছে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম।

ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে যথাক্রমে রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম, রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ্ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব।

অপরদিকে টেকনিক্যাল মেডেল অর্জন করেছে যথাক্রমে ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান,

ক্রিয়েটিভ ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ রহমান, কাজী মোস্তাহিদ লাবিব ও আবরার শহীদ, এক্সফ্যানাটিক টিমের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী,

রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে টিম এক্সফ্যানাটিকের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী ও আবরার শহীদ, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা ও মার্জিয়া আফিফা পৃথিবী,

এফপিভি রেসিং সিমুলেটর ক্যাটাগরিতে মাহির তাজওয়ার চৌধুরী, এনার্জি সেভিং ক্যাটাগরিতে মো. ওমর করিম, কার্ট রোলিং ক্যাটাগরিতে মো. ওমর করিম এবং রোবট গ্যাদারিং ক্যাটাগরিতে মো. ওমর করিম।

আরও পড়ুন : ধর্মের সম্মানটা যেন আরও উন্নত হয়

উল্লেখ্য, এর আগে ২৫-২৬ অক্টোবর ২০২২ তারিখে পঞ্চমবারের মতো জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের । জাতীয় পর্বের পৃষ্ঠপোষকতায় ছিল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

জাতীয় পর্বের যৌথ আয়োজক ছিল যথাক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে রাজধানী ঢাকায় দুইদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয়।

সেখানে রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক দুইদিন প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন ।

আরও পড়ুন : ৫০ মডেল মসজিদ উদ্বোধন

এরপর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ দল নির্ধারণ করা হয়। তারপর বাংলাদেশ দলকে পর্যায়ক্রমে কয়েকধাপে অনাবাসিক প্রশিক্ষণ দেয়া হয় ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য।

প্রসঙ্গত, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২০১৮ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা অংশ নিয়ে আসছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা