সংগৃহীত
টেকলাইফ

মেসেঞ্জারে এআই’র নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মেসেঞ্জারে এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে। জনপ্রিয় যোগাযোগমাধ্যম মেসেঞ্জার এতেই বদলে যাবে। যেখানে বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ছড়াছড়ি সেখানে মেসেঞ্জার পিছিয়ে থাকবে সেটা তো হতে পারে না।

আরও পড়ুন: শাওমি প্যাড ৬ এখন বাজারে

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসেঞ্জারে খুব দ্রুতই যোগ হচ্ছে এআই চ্যাটবট। এসব চ্যাটবটের মাধ্যমে গ্রাহকরা নানা সমস্যার সমাধান, উপদেশ ও বিনোদন নিতে পারবেন।

জাকারবার্গ বলেন, মেটার অধীনে আনা ১ম চ্যাটবটের নাম হবে মেটা এআই। মেসেঞ্জারের মাধ্যমেই গ্রাহকরা মেটা এআইর সঙ্গে চ্যাট করতে পারবেন। চ্যাটবটগুলোতে প্রশ্ন-উত্তরসহ বিনোদনের সব মাধ্যম থাকবে। সেলিব্রেটি নিয়ে কোনো ফ্যান জানতে চাইলে সরাসরি তার চ্যাটবটকে প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর জেনে নিতে পারবেন। এটি যদিও সত্যিকারের সেলিব্রেটি নয়, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় সেলিব্রেটিদের চ্যাটবোটগুলো সায়েন্স ফিকশনের ক্লোনের মতো কাজ করবে।

আরও পড়ুন: ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ

গ্রাহকরা কবে থেকে পাবে এই চ্যাটবট জানতে চাইলে জাকারবার্গ বলেন, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। আপাতত চ্যাটবটের সীমাবদ্ধতা দূর করতে ও গ্রাহকরা যাতে সাবলীলভাবে এসব বটের সঙ্গে চ্যাট করতে পারেন সেটি নিশ্চিতের জন্য কাজ চলছে।

শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে মেসেঞ্জারের এই নতুন আপডেট মিলবে। ধীরে ধীরে সব গ্রাহকরা এ সুবিধার আওতাধীন হবেন বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা