সংগৃহীত ছবি
বাণিজ্য

বাড়ল মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে লাগামহীন ভাবে বাড়ছে মুরগির দাম। এ সময় এক দিনের ব্যবধানে কেজিতে (১০-২০) টাকা বেড়েছে মুরগির দাম।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: রাজধানীতে ভোক্তা অধিদফতরের অভিযান

এদিকে, মুরগির বাজার ঘুরে দেখা যায়, মুরগির প্রকার ভেদে কেজিতে ২০ টাকা করে বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে (২৮০-২৯০) টাকায়। ব্রয়লার মুরগির কেজি প্রতি ১০ টাকা বেড়ে ২১০ টাকা হয়েছে। এ সময় মুরগির দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে ক্রেতারা।

অপরদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায়, ইলিশ কেজিতে (৩০০-৪০০) টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে (২০০০-২১০০) টাকায়। এ সময় ব্যবসায়ীরা বলেন, বাজারে সরবরাহ বাড়ায় এই মাছের দাম কিছুটা কমেছে।

আরও পড়ুন: মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

অন্যদিকে, সবজির বাজার ঘুরে দেখা যায়, বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, যা গতকাল ১৪০ টাকা কেজি ছিলো,। পটল ৭০ টাকা কেজি যা ৮০ টাকা ছিলো , তবে ১২০ টাকার করলা ১২০ টাকাই নেয়া হচ্ছে। টমেটো ২০টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ১০০ টাকার শসা ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, দেশে বৃষ্টির প্রভাব কমায় বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই সবজির দামও নিচের দিকে নামতে শুরু করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা