ছবি: সান নিউজ
বাণিজ্য
ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ও ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১ আগস্ট ২০২৬, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমান, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম, ঢাকা ইস্ট জোনপ্রধান মুহাম্মদ সোলায়মান, ঢাকার ৬টি কর্পোরেট শাখা প্রধানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, শাখাপ্রধানরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। সাম্প্রতিক সংকট মোকাবিলায় তাদের ভূমিকা ছিল অনন্য ও প্রশংসনীয়।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের পূর্বসূরিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে যে গৌরবময় অবদান রেখে গেছেন, সেই ঐতিহ্য অনুসরণ করে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে। উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে এবং সময়োপযোগী শরী’আহসম্মত কল্যাণমুখী নতুন প্রোডাক্ট ও সেবা চালু এবং কৃষি খাতে আরও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ হ্রাসে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ আলতাফ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আস্থার সংকট কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। এসময়ে তিনি বাংলা কিউআর এবং ক্যাশলেস বাংলাদেশ গড়তে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক অচিরেই দেশের ব্যাংকিং খাতের সকল গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করবে।

সম্মেলনে ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, আমানত ও বিনিয়োগ বৃদ্ধি, গ্রাহকসেবার উৎকর্ষ সাধন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা