বাণিজ্য

স্বর্ণের বাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক : বেশ কয়েক মাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়মিত উত্থান-পতন হচ্ছে। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে স্বর্ণের দামে বেশ বাড়লেও সপ্তাহের শেষ কার্যদিবসে বড় দরপতন হয়েছে।

একদিনেই স্বর্ণের দাম সাড়ে তিন শতাংশ কমে গেছে। স্বর্ণের সঙ্গে সপ্তাহের শেষ কার্যদিবসে বড় দরপতন হয়েছে রুপার। একদিনে রুপার দাম ৬ শতাংশের ওপরে কমে গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রতি আউন্স এক হাজার ৮৯৮ ডলার নিয়ে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের লেনদেন শুরু হয়। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই স্বর্ণের দামে বড় উত্থান হয়। একদিনে প্রায় ৫০ ডলার বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯৪৩ ডলারে উঠে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় গত ৫ জানুয়ারি দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয় ৬ জানুয়ারি থেকে।

স্বর্ণের এ দাম বাড়ানোর বিষয়ে বাজুসের পক্ষে থেকে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দরপতন ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বিএসটিআইয়ের সক্ষমতার অভাব এবং নানা দাফতরিক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলারদের চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্ধারণ করা দাম অনুযায়ী, এখন দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ৭৪ হাজার ৬৫০ টাকা। আর ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৭১ হাজার ৫০০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা।

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরও বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। দফায় দফায় দাম বেড়ে ৬ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯৫৮ ডলারে উঠে যায়। তবে ৭ জানুয়ারি থেকে পতনের মধ্যে পড়ে স্বর্ণ। দু’দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৯০ ডলার কমে এক হাজার ৮৪৮ দশমিক ৪৯ ডলারে নেমে গেছে।

এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কমেছে ৬৪ দশমিক শূন্য ১ ডলার বা ৩ দশমিক ৩৫ শতাংশ। এই বড় দরপতনের কারণে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬১ শতাংশ। তবে মাসের ব্যবধানে স্বর্ণের দাম এখনো দশমিক ৫১ শতাংশ বেশি আছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি বড় দরপতন হয়ছে রুপার। ৭ জানুয়ারি প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৬৮ ডলার বা ৬ দশমিক ১৯ শতাংশ কমে ২৫ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে রুপার দাম কমেছে ৩ দশমিক ৫৪ শতাংশ। তবে মাসের ব্যবধানে রুপার দাম এখনো ৬ দশমিক ২৯ শতাংশ বেশি আছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা