বাণিজ্য

প্রবাসিদের পাঠানো রেমিট্যান্স বিনিয়োগ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ধীরে ধীরে বড় হচ্ছে দেশের অর্থনীতির আকার। এ রেমিট্যান্স অলস পড়ে থাকছে ব্যাংকে রিজার্ভের মাধ্যমে। এ অবস্থায় বিশাল অঙ্কের এ অর্থ সরাসরি বিনিয়োগে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত নির্দেশনা থাকবে বলে জানা গেছে। খবর অর্থ বিভাগ সূত্রের। জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে ২ শতাংশ প্রণোদনা ঘোষণার পর রেমিট্যান্স আহরণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার কোটি টাকা।

এর ফলে চলতি অর্থবছর শেষে রেমিট্যান্স আহরণ ৫ বিলিয়ন ডলার বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের টাকার সিংহভাগ ভোগব্যয় খাতে ব্যয় হচ্ছে। কিন্তু বিপুল পরিমাণ এই অর্থ সরাসরি বিনিয়োগে নিয়ে আসা সম্ভব হলে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি অর্জনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

এ কারণে নতুন বাজেটে রেমিট্যান্সের অর্থ বিনিয়োগে নিয়ে আসার বিশেষ পলিসি হাতে নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মূলত করোনার ধাক্কায় অর্থনীতিতে সৃষ্ট নেতিবাচক প্রভাবের কারণে আমদানি কমে যাওয়ায় রিজার্ভ বাড়ছে। গত অর্থবছরের তুলনায় আমদানি ব্যয় ৮ দশমিক ৫৬ শতাংশ কমে ৫৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার আমদানি হয়।

করোনার ধাক্কা না থাকলে যা ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি যেত। আমদানি ব্যয় হ্রাসের সঙ্গে শিক্ষা, চিকিৎসাসহ নানা কাজে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হতো, তা এই সময় হয়নি। এটিও মজুদ বাড়াতে ভূমিকা রাখছে। রেমিট্যান্স প্রবাহ বজায় থাকায় বৈদেশিক মুদ্রার মজুদ নতুন উচ্চতায় পৌঁছানোর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া আমাদের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক।

নতুন একটি বছরের শুরুতে অবশ্যই এটি অত্যন্ত সুখকর ঘটনা। জানা গেছে, এক কোটি প্রবাসী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন। সামষ্টিক অর্থনীতিতে এই অর্থের গুরুত্ব ও অবদান দিন দিন বাড়ছে। তবে রেমিট্যান্সের টাকা বিনিয়োগে নিয়ে আসার সেই রকম কোনও পলিসি দেশে নেই। সরকারি প্রণোদনায় রেমিট্যান্স আগামীতে আরও বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।

এ কারণে নতুন বাজেটে একটি পলিসি গ্রহণ করার কথা ভাবা হচ্ছে। রেমিট্যান্সের টাকা প্রবাসীরা যেন বিনিয়োগ করে লাভবান হতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হবে। গত ডিসেম্বরের শুরুতে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ আগামী অর্থবছরের জন্য বাজেট প্রণয়নসংক্রান্ত একটি বৈঠক করে।

সেই বৈঠকে বাজেটের আকার কী রকম হবে, কোন কোন খাতে গুরুত্ব দেওয়া হবে, মন্ত্রণালয়গুলোর বাজেট কাঠামো কতদিনের মধ্যে পাঠাতে হবে, বিশেষ কোনো পলিসি গ্রহণ করা হবে কিনা- এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাজেট ঘাটতির বিষয়টি মাথায় রেখে আগামী বাজেটের আকার ৫০ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৮৩ হাজার কোটি টাকার একটি প্রাথমিক কাঠামো দাঁড় করানো হয়েছে। এ সংক্রান্ত আরও কয়েকটি বৈঠকের পর আকার চূড়ান্ত করা হবে। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, বাজেট প্রণয়নের কাজ শুরু করা হয়েছে, তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

আগামী ২৪ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর বাজেট কাঠামো পাওয়ার পর এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় বাজেটেও এর ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। প্রতিবছর বাড়ছে বাজেটের আকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২১ বাস্তবায়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে নতুন বাজেটে। সেই সময়ের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে যাওয়া এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

আগামী ১০০ বছরে কোনদিকে যাবে বাংলাদেশ, সে জন্য করা হয়েছে ডেল্টা প্ল্যান। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রার নাম দেওয়া হয়েছে রূপকল্প-৪১।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা