বাণিজ্য

ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করছে ইএফডি

রাসেল মাহমুদ : মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় নিয়ে নানা অনিয়মের অভিযোগ বেশ পুরনো। এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেমন দায়ী করা হয়; তেমনি ভোক্তা পর্যায় থেকে ভ্যাট আদায়কারীরাও দায়ী বলে মনে করেন অনেকেই। বিশেষ করে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য বিক্রি করে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগও বেশ পুরোনো। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য প্রতিষ্ঠানটি চালু করেছে আধুনিক প্রযুক্তির মেশিন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও চট্টগ্রামে এরই মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে। আগামী জুনের মধ্যে আরও দশ হাজার মেশিন বসানো হবে। ক্রেতা যাতে এ মেশিন ব্যবহার করে ভ্যাট প্রদানে উৎসাহিত হন সে লক্ষ্যে লটারির মাধ্যমে পুরস্কারও দিচ্ছে সরকার।

সম্প্রতি লটারির মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের পুরস্কার দিয়েছে এনবিআর। বিশেষ সফটওয়ারের মাধ্যমে ড্র অনুষ্ঠিত হয়।

এনবিআর জানিয়েছে, গত জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সারাদেশে স্থাপিত প্রায় এক হাজার ৪৫০টি ইএফডি মেশিনে কেনাকাটার বিল পরিশোধে ১১ লাখ ৭৯ হাজার ১১ কুপন তৈরি হয়। এদের মধ্য থেকে লটারি করে ১০১টি কুপনকে পুরস্কৃত করা হয়েছে।

এখন থেকে প্রতি মাসে এরকম লটারি হবে। লটারিতে প্রথম পুরস্কার একটি, এর মূল্যমান এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারও একটি ৫০ হাজার টাকার। তৃতীয় পুরস্কার পাঁচটি, প্রতিটি ২৫ হাজার টাকা করে।

এছাড়া পঞ্চম পুরস্কার ৯৪টি। প্রতিটি ১০ হাজার টাকা করে। পুরস্কারের টাকা আয়কর মুক্ত ঘোষণা করেছে এনবিআর।

এনবিআরের কর্তকর্তারা বলেন, প্রতিমাসে লটারির ড্রর ফল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইএফডি হচ্ছে অত্যাধুনিক হিসাব যন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআরের উন্নত সংস্করণ। ইএফডি মেশিন থেকে সংগৃহিত চালান বা রশিদের ওপর ভিত্তি করে লটারি করে ভ্যাট দাতাদের পুরস্কৃত করা হবে।

ইএফডি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, খুচরা কেনাকাটায় জনগণ যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হচ্ছে কি-না তা নিয়ে ক্রেতাদের মধ্যে অনাস্থা ছিল। এনবিআরের মধ্যেও অস্বস্তি ছিল। এনবিআর নিশ্চিত করতে পারতো না যে জনগণের পরিশোধ করা ভ্যাট সরকার পাচ্ছে। ইএফডি মেশিনের কারণে সেই অনাস্থা কেটে গেছে। এখন সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে কে কত ভ্যাট পরিশোধ করেছে।

তিনি বলেন, জনগণের কাছে অনুরোধ আপনারা ভ্যাট দিন। এনবিআর আপনাদের ভ্যাট দেয়া সহজ করে দেবে। যত বেশি ভ্যাট আসবে, তত বেশি ভ্যাট হার কমবে। ভ্যাটের লোড কমানো যাবে। পর্যায়ক্রমে ভ্যাট দেয়া কষ্টের বিষয় থেকে আনন্দের বিষয়ে রূপান্তর হবে।

এনবিআরে একজন সদস্য জানান, ইএফডির কুপন লটারি করে ক্রেতাকে পুরস্কৃত করা একটি বিশেষ উদ্ভাবন। সেই সঙ্গে ডিজিটাল রাজস্ব ব্যবস্থা গড়ার ক্ষেত্রে এক ধরনের আন্দোলনও বটে। ইএফডি মেশিন বসানো চলছে। আগামী এক বছরে মধ্যে সারা দেশে ৫০ হাজার মেশিন বসানো হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এক হাজার ৪৭১টি এএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন বসানো হয়েছে।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা