বাণিজ্য

জাপানি বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : চীনে স্থাপিত উৎপাদনরত কারখানাগুলো সরিয়ে বাংলাদেশে আনার জন্য জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রণোদনা দিচ্ছে জাপান সরকার। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের জোয়ার আসতে চলছে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো এক সাক্ষাৎকারে বলেছেন, চীনে বৈশ্বিক মহামারি শুরুর সঙ্গে সঙ্গে জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনা জরুরি হয়ে ওঠে। এটা বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ এনে দিচ্ছে।

জাপান এমন সময় প্রতিষ্ঠানগুলোকে কারখানা স্থানান্তরে উৎসাহিত করছে, যখন সেই দেশেরই প্রতিষ্ঠানগুলোকে টানতে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। এই শিল্প এলাকাটি গড়ে উঠছে রাজধানী ঢাকা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরবর্তী (নারায়ণগঞ্জের) আড়াইহাজার উপজেলায় ১ হাজার একর জমির ওপর। সেখানে ২০ বিলিয়ন ডলার জাপানি বিনিয়োগ আসবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

একদিকে ভিয়েতনাম-বাংলাদেশের মতো দেশগুলোতে অবকাঠামোর উন্নয়ন হয়েছে, অন্যদিকে চীনে বেড়েছে মজুরি ব্যয়। এ কারণে বেশ কয়েক বছর ধরেই জাপানি প্রস্তুতকারকরা স্বল্প মজুরি এবং সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে চীন থেকে কিছু ব্যবসা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নাওকি ইতোর তথ্যমতে, গত ১০ বছরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা ৩ গুণ বেড়ে প্রায় ৩০০-তে দাঁড়িয়েছে।

তিনি জানিয়েছেন, বাংলাদেশে প্রায় ১ বিলিয়ন ডলারের শিল্পাঞ্চল তৈরিতে বিশেষ ঋণ হিসেবে ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে জাপান। বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে গোটা এশিয়ার মধ্যেই এত বড় সহযোগিতা আর হয়নি বলেও জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত।

ইতোর কথায়, ২০২২ সালে চালু হতে যাওয়া আড়াইহাজার শিল্প পার্কে নতুন করে বিনিয়োগ করতে পারে সুজুকি মোটর ও মিৎসুবিশি করপোরেশনের মতো জাপানি গাড়িনির্মাতারা। বাংলাদেশে বর্তমানে বৃহত্তম জাপানি বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জাপান টোব্যাকো এবং হোন্ডা মোটরের মতো প্রতিষ্ঠানগুলো।

ব্লুমবার্গ বলছে, দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থান দখল করে রয়েছে বাংলাদেশ। এখানে ২ বিলিয়ন ডলার ব্যয়ে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ জাপানিদের ভূরাজনৈতিক কৌশলের অন্যতম অংশ।

করোনা ভাইরাস মহামারি সত্ত্বেও গত জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ, আর চলতি অর্থবছরে তা ৭ দশমিক ৪ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও এটি আগের পূর্বাভাসে বলা ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কম, তারপরও দেশটি আঞ্চলিক অন্য প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নাওকি ইতোর ভাষ্যমতে, ভারত এবং বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করা বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানগুলোর গন্তব্য হিসেবে ভালো ও শক্তিশালী সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের তুলনায় বাংলাদেশে অর্থনীতি পুনরুদ্ধারের গতিও দ্রুততর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা