বাণিজ্য

নতুন ব্যবসায় সাকিব

ক্রীড়া ডেস্ক: একসময় রেস্টুরেন্ট ব্যবসায়ে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার শেয়ার ব্যবসায় যুক্ত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বুধবার (১৯ মে) সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসসহ ৩০টি নতুন ব্রোকারেজ হাউজ বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হিসেবে শেয়ার ব্যবসা করার সনদ (ট্রেক) পাবে প্রতিষ্ঠানটি।

ট্রেক হলো শেয়ারবাজারে লেনদেন করার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার কেনা-বেচা করতে পারেন।

সূত্রে জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবিত মোট ৫৪টি ট্রেকের মধ্যে প্রাথমিক অবস্থায় ৩০ ট্রেকের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস রয়েছে। প্রতিষ্ঠানটিতে তিনি চেয়ারম্যান হিসেবে রয়েছেন। আর ওই প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন কাজী সাদিয়া হাসান। নতুন ৩০টি প্রতিষ্ঠান অনুমোদন দেওয়ার ফলে ডিএসইর সদস্যভুক্ত মোট ব্রোকারেজ হাউজের বা ট্রেকের সংখ্যা বেড়াবে ২৮০টি।

পরিশোধিত মূলধন ১০ কোটি টাকাসহ সব বিধি-বিধান পরিপালন করায় ট্রেকের জন্য অনুমোদন পেয়েছে মোনার্ক হোল্ডিংস। এখন রেজিস্ট্রেশন ফি ও জামানতের টাকা জমা দিলেই প্রতিষ্ঠানটি ব্রোকারেজ হাউজের ব্যবসা শুরু করতে পারবে।

চেয়ারম্যান সাকিব আল হাসানের মোনার্ক হোল্ডিংসের শেয়ার কেনা-বেচা করার জন্য ব্রোকারেজ হাউজ ছাড়াও আবাসন, ব্যবসা বিষয়ক পরামর্শক, বাজারজাতকরণ, আমদানি ও রপ্তানি এবং সম্পত্তি বন্ধক রাখার ব্যবসা রয়েছে।

তথ্য মতে, বর্তমানে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত হিসেবে রয়েছে সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি বিএসইসির হয়ে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম অংশ নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান বলেন, ‘আমাদের ব্রোকারেজ হাউজটি মাত্র এনলিস্টেড হয়েছে। তাই এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এ বিষয়ে পরে কথা হবে।’

জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ডিএসইর প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় নতুন ৩০টিকে ট্রেকের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকতর যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে।’

এদিকে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাইফুর রহমান মজুমদার বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ৩০টি প্রতিষ্ঠানকে নতুন ট্রেকের অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত বাকি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা