বাণিজ্য

আটকে গেল এফএএস ফাইন্যান্স এমডির বিদেশযাত্রা

নিজস্ব প্রতিবেদক: এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকারের বিদেশযাত্রা আটকে গেছে। আর্থিক প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা ও কার্যবিবরণী চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রীতিশ কুমারকে বিদেশে না যাওয়ার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৬ জুন) এফএএস ফাইন্যান্সের নতুন চেয়ারম্যানের কাছে এ চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে প্রীতিশ কুমারকে ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স। পি কের ঋণ কেলেঙ্কারির পর বিপদে পড়েছে প্রতিষ্ঠানটি। গত ১ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে।

জানা গেছে, গত ৬ মে এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে চলতি মাসের ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা যাওয়ার ছুটির অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত কাজে তিনি এই সময়ে আমেরিকায় অবস্থান করবেন বলে পর্ষদকে অবহিত করেন। তখন এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার মো. জাহাঙ্গীর আলম।

কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় পুরোনো পর্ষদ ভেঙে দেওয়া হয়। সর্বশেষ গত ৩০ এপ্রিলের হিসাবে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে সম্মিলিতভাবে শেয়ার ছিল ১৩ দশমিক ২০ শতাংশ।
নতুন পর্ষদে যে পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়, তাঁরা হলেন এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফউদ্দিন খান, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সেনা কর্মকর্তা আবু সৈয়দ মোহাম্মদ আলী, ঋণমান যাচাইকারী সংস্থা ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) উপপ্রধান নির্বাহী সৈয়দ আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের ফ্যাকাল্টি মেম্বার মো. সেলিম। এ পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে নুরুল আমিনকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে নতুন পর্ষদ প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা