বাণিজ্য

ক্ষুদ্রঋণে বিশ্বের সেরা বাংলাদেশি গবেষক

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় একক গবেষক হিসেবে সর্বাধিক প্রবন্ধ প্রকাশ এবং অন্যান্য গবেষকদের গবেষণায় তার ব্যবহৃত গবেষণা মডেল রেফারেন্স হিসেবে ব্যবহার, উভয় র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসেন ড. আবুল বাশার ভূঁইয়া।

গত দুই দশকে ইসলামি ক্ষুদ্রঋণবিষয়ক গবেষণায় বিশ্বব্যাপী প্রকাশিত গবেষণা প্রবন্ধের পর্যালোচনা জরিপে সেরা গবেষক হিসেবে উঠে এসেছে মালয়েশিয়ায় কর্মরত ড. আবুল বাশার ভূঁইয়ার নাম।

‘Islamic Microfinance: A Bibliometric Review’ শিরোনামে এই গবেষণা সমীক্ষা দলের নেতৃত্ব দেন আমেরিকার University of New Orleans এর বাংলাদেশি বংশোদ্ভূত এবং বিশ্বে ইসলামিক ফিনান্স গবেষণা অ্যান্ড পাবলিকেশনের অগ্রদূত অধ্যাপক ড. এম. কবির হাসান।

ড. কবির ২০১৬ সালে আইডিবি কর্তৃক ইসলামি ব্যাংকিং এবং ফিনান্স গবেষণা এবং প্রকাশনায় সর্বোচ্চ পুরস্কার লাভ করেন। তারই নেতৃত্বে রিভিউ গবেষণা প্রবন্ধটি গত ১২ জুন প্ৰকাশিত হয় বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রকাশনা সংস্থা Elsevier এর publication database, Science Direct এর আওতাধীন Web of Social Science এবং Scopus নিবন্ধিত Global Finance Journal এ।

এই পর্যালোনামূলক গবেষণা প্রবন্ধটি ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য তিনটি প্রকাশনা প্ল্যাটফর্ম Web of Social Science and Scopus এবং Google Scholar এ প্রকাশিত ১ হাজার ১৫২টি গবেষণাপত্রের ওপর সমীক্ষা চালিয়ে চারটি পৃথক ক্যাটাগরিতে এইচ-ইনডেক্স, জি-ইনডেক্স এবং এম-ইনডেক্স বিবেচনার মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হয়।

ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বেস্ট কান্ট্রি ক্যাটাগরিতে মালয়েশিয়া সবচেয়ে এগিয়ে এবং একই দেশের International Islamic University (IIUM) সেরা বিশ্ববিদ্যালয় এবং International Journal of Systems and Ethics সর্বাধিক প্রাসঙ্গিক জার্নাল হিসেবে জায়গা করে নেয়।

ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় একক গবেষক হিসেবে সর্বাধিক প্রবন্ধ প্রকাশ এবং অন্য গবেষকদের গবেষণায় তার ব্যবহৃত গবেষণা মডেল রেফারেন্স হিসেবে ব্যবহার, উভয় র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসেন ড. আবুল বাশার ভূঁইয়া।

তিনি বর্তমানে মালয়েশিয়ার সেলাংগরের প্রাদেশিক বিশ্ববিদ্যালয় University of Selangor (UNISEL) এর ব্যবসায় শিক্ষা ও হিসাববিজ্ঞান অনুষদে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গত এক দশক ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা ও পাঠদান করে আসছেন।

একই সাথে ইন্টারন্যাশনাল জার্নাল অব শারিয়াহ অ্যান্ড করপোরেট গভর্ন্যান্স রিসার্সের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন তিনি।

এ পর্যন্ত বিভিন্ন প্রসিদ্ধ আন্তর্জাতিক জার্নালে প্রায় একশটির অধিক প্রবন্ধ প্রকাশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশি এই সফল গবেষক। ২০১২ সালে ক্ষুদ্রঋণ ও টেকসই জীবকা নির্বাহ বিষয়ের ওপর মালয়েশিয়ার National Univerisity (UKM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ড. আবুল বাশার ভূঁইয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পূর্ব পিটুয়ার কান্দি গ্রামের মুহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়ার সন্তান। নিজ এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট প্রাপ্ত হয়ে সস্ত্রীক পরিবারসহ বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও পুত্রসন্তানের জনক তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা