বাণিজ্য

করোনায় বাংলাদেশ ৯ম শক্তিশালী অর্থনৈতিক দেশ

সান নিউজ ডেস্ক:

করোনা মহামারীতে বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝে দ্যা ইকোনমিস্ট বলছে, এ পরিস্থিতিতেও ৬৬টি উদীয়মান সবল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ ৯ম শক্তিশালী অর্থনীতির দেশ।

সম্প্রতি অর্থনীতির নিরাপত্তা নিয়ে গবেষণা তালিকা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সাপ্তাহিক নিউজ পেপার দ্যা ইকোনমিস্ট। সেখানেই বাংলাদেশের বর্তমান এই অবস্থান সুস্পষ্ট করে তারা।

গণমাধ্যমটির প্রতিবেদনে দেখানো হয়, করোনা ভাইরাসের ভয়াবহতাও ভারত-চীন কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের চেয়ে তুলনামূলকভাবে নিরাপদ বাংলাদেশের অর্থনীতি। সেই হিসেবে বাংলাদেশের অনেক পেছনে রয়েছে পাকিস্তান।

চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির দুর্বলতা পরীক্ষা করে তালিকাটি করা হয়েছে। এদের মধ্যে রয়েছে জনগণের ঋণ হিসেবে জিডিপির শতাংশ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ, রিজার্ভ কভার।

সেই তালিকা অনুযায়ী, উল্লেখিত সূচকগুলির মধ্যে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী বা তুলনামূলকভাবে শক্তিশালী হিসাবে প্রদর্শিত হয়েছে।

তবে এই তালিকার শীর্ষে রয়েছে বোটসওয়ানা আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ভেনিজুয়েলা। তালিকায় চীনের অবস্থান দেখানো হয়েছে বাংলাদেশের পরে। চীন রয়েছে ১০ম অবস্থানে। আর সৌদি আরবের অবস্থান দেখানো হয়েছে ৮এ।

অর্থনীতিবিদের করা ওই তালিকা মতে, প্রতিবেশী দেশ ভারতের অবস্থান রয়েছে ১৮ তে, পাকিস্তান রয়েছে ৪৩ তম অবস্থানে। আর ভারতের কাছেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অবস্থান ১৭।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা