বাণিজ্য

২০ মন ওজনের কালো মানিকের দাম ১০ লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো :
কুচকুচে কালো গায়ের রঙ। নামও রাখা হয়েছে কালো মানিক। চার বছর ধরে চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের খামারি নাজিম উদ্দিনের ডেইরি ফার্মে বেড়ে উঠছে ষাঁড়টি। কালো মানিক এখন ২০ মণ ওজনের ষাঁড়। আসন্ন কোরবানিতে বিক্রির জন্য তার দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা।

লকডাউনের মধ্যেও আগ্রহী অনেক ক্রেতা কালো মানিককে দেখতে নাজিম উদ্দিনের খামারে আসছেন। রয়েছেন উৎসুক লোকজনও। ব্রাহামা জাতের ষাঁড়টি দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন তারা। রোববার দুপুরেও খামারে ভিড় জমে যায় ষাড়টি দেখতে।

এ সময় আলাদা দুই রশিতে লোহার আংটায় বাঁধা ছিল কালো মানিক। খামারের এক শ্রমিক গোসল করাচ্ছিল ষাড়টিকে। চঞ্চল প্রকৃতির ষাঁড়টিকে সবাই ভয়ও করছিল। তখন কালো মানিকসহ অন্য গরুগুলোর পরিচর্যা তদারকি করছিলেন খামারের মালিক নাজিম উদ্দিন।

তিনি বলেন, চার বছর আগে এই খামারেই জন্ম কালো মানিকের। ছোট থেকে ষাড়টি চঞ্চল প্রকৃতির। সারাদিন তাকে খামারে বেঁধে রাখা হয়। একটু ছেড়ে দিলে আটকানো কঠিন হয়ে যায়। বের করলে ষাঁড়টিকে দেখভালের জন্য কমপক্ষে ৫-৭ জনের মানুষের প্রয়োজন হয়। তাই খামারের বাইরে আনা হয় না।

তিনি বলেন, ষাঁড়টির কুচকুচে কালো বলে এটির নাম রেখেছি কালো মানিক। ষাঁড়টিকে সবসময় স্বাভাবিক খাবার দেওয়া হয়। শুকনো খড়ের পাশাপাশি গমের ভুষি, সয়াবিন, আটা কুড়া, মটর, ছোলা, খৈল, ভুট্টার স্লাইস খাওয়ানো হয়। মোটাতাজাকরণের জন্য কখনো ইনজেকশন কিংবা ট্যাবলেট খাওয়ানো হয়নি বলেও দাবি খামারির।

নাজিম উদ্দিন বলেন, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় কালো মানিককে। প্রতিদিন গোসল দেওয়া হয়। বর্তমানে ষাঁড়টির ওজন ৯৭০ কেজি, যা প্রায় ২০ মণ। প্রায় ছয়ফুট উচ্চতার কালো মানিককে সামনের কোরবানির জন্য বিক্রি করা হবে। ষাঁড়টি দেখার জন্য সকাল-বিকেল ভিড় করছেন অনেকে।

ষাঁড়টিকে কেনার জন্য ইতোমধ্যে অনেকে আগ্রহ দেখিয়েছেন উল্লেখ করে খামারি নাজিম উদ্দিন বলেন, এটিকে কোনো বাজারে তোলা হবে না। খামারে রেখেই বিক্রি করা হবে। ফেসবুকে দেখে অনেকে কালো মানিককে দেখতে এসেছেন। ষাড়টির দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা। তবে ক্রেতারা যা বলছেন, তাতে তেমন লাভ হবে না।

তিনি বলেন, কঠোর লকডাউনের কারণে খামারিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্য সময়ের চেয়ে গো-খাদ্যের দাম এখন অনেক বেড়েছে। সে অনুযায়ী দাম না পেলে লোকসানের মধ্যে পড়বে খামারিরা। এই অবস্থা চলতে থাকলে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা