বাণিজ্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

দেশে প্রথম টেকসই ট্রেড ফাইন্যান্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: স্কয়ার টেক্সটাইলসকে সহায়তার মাধ্যমে স্থানীয়ভাবে দেশে প্রথমবারের মতো টেকসই ট্রেড ফাইন্যান্স লেনদেন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর মাধ্যমে একটি লেটার অব ক্রেডিট লেনদেনের আওতায় স্কয়ার টেক্সটাইলস তাদের স্থানীয় গ্রাহক প্রতিষ্ঠান ইকোটেক্স লিমিটেডকে টেকসই তুলা থেকে তৈরি সুতা সরবরাহ করেছে।

স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, বেটার কটন ইনিশিয়েটিভ এর (বিসিআই) উৎপাদনকারী সদস্যদের থেকে সর্বোৎকৃষ্ট মানের তুলা সংগ্রহ করে টেকসই সুতা তৈরি করে। বিসিআই বিশ্বের সর্ববৃহৎ কটন সাসটেইনাবিলিটি প্রোগ্রাম। মাটির উর্বরতা, উন্নত সেচ-ব্যবস্থা, নির্গমন হ্রাস সহ অন্যান্য সামাজিক কাজে ও প্রচারে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের নিবন্ধন ও স্বীকৃতি প্রদান করে বিসিআই।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর টেকসই ট্রেড ফাইন্যান্স দ্বারা ফিজিক্যাল সাপ্লাই চেইনে টেকসই উৎপাদন কার্যক্রম সনাক্ত করে এই কার্যক্রমকে তরান্বিত করতে যথাযথভাবে মূলধন পরিচালনা করা হয়। বিসিআই-এর মতো অনুমোদিত সংস্থা থেকে সার্টিফাইড টেকসই পণ্যের জন্য অর্থায়ন এই কাঠামোর একটি অন্যতম স্তম্ভ। ইকোটেক্স লিমিটেড একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বিসিআই এর একটি সদস্য। ইকোটেক্স টেকসইভাবে উৎপাদিত সুতা দিয়ে কাপড় তৈরি করে বৈশ্বিক বাজারে বিক্রয় করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য টেকসই এবং দায়িত্বশীল সেরা ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। বাংলাদেশি টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে এই লক্ষ্য বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আরএমজি সেক্টর বিশ্বের অন্যতম বৃহত্তম পোশাক রপ্তানিকারক, তাই এখানে স্কয়ার টেক্সটাইলস ও ইকোটেক্সের মতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নির্মাতাদের টেকসই ট্রেড ফাইন্যান্সের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে আমি মনে করি। কটন সাপ্লাই চেইন জুড়ে টেকসইতা প্রচারের এটিই সুবর্ণ সুযোগ। স্কয়ার টেক্সটাইলস এবং ইকোটেক্স এর মধ্যকার এই নতুন সূচনায় অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। উভয় প্রতিষ্ঠানই টেকসইতার বিষয়ে অত্যন্ত সচেতন, যা এই অংশীদারিত্বকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’

স্কয়ার টেক্সটাইলস এর চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, ‘যেকোন উৎপাদন ব্যবসায় পরিবেশ দূষণমুক্ত রাখা ও টেকসইতা হলো মূল বিবেচ্য বিষয়। স্কয়ার গ্রুপ-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান হিসেবে পণ্যের টেকসইতা নিশ্চিতে আমরা মোটা অংকের বিনিয়োগ করেছি। আমরা বিসিআই এর উৎপাদনকারী সদস্যদের কাছ থেকে টেকসই তুলা সংগ্রহ করে সুতা বানিয়ে রপ্তানিকারকদের নিকট বিক্রয় করছি। এইভাবে আমরা টেক্সটাইল ও গার্মেন্টসের এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন জুড়ে অবদান রাখছি।’

তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তাদের টেকসই ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম দ্বারা আমরা বেশ উপকৃত হয়েছি। এমন উদ্যোগ বাংলাদেশে প্রথম, আর তাই স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে অভিনন্দন। এই লেনদেনের অংশ হতে পেরে স্কয়ার গ্রুপ গর্বিত।’

ইকোটেক্স লিমিটেড এর পরিচালক মোহাম্মদ বিন কাসেম বলেন, ‘পরিবেশের প্রতি ইকোটেক্স সর্বদাই দায়িত্বশীল। তাই আমরা পণ্য তৈরিতে সর্বোৎকৃষ্ট তুলা দিয়ে বানানো সুতা এবং কাপড় ব্যবহার করি। আমাদের অধিকাংশ রিটেইলারই বিসিআই এর সদস্য। কারণ ভোক্তারা ক্রমশই পরিবেশ সচেতন হয়ে উঠছে। তাই বিশ্বব্যাপী রিটেইলাররা এখন পরিবেশবান্ধবভাবে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথেই ব্যবসায় করতে চায়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের টেকসই ট্রেড ফাইন্যান্সিং প্রোগ্রামের ফলে আমাদের এই উদ্যোগে বিশেষ সাহায্য হয়েছে। টেকসই বাণিজ্য অর্থায়নের অবদানের জন্য তাদের অভিনন্দন।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ব্যাংক যারা দেশের ব্যাংকিং শিল্পে নতুন পণ্য এবং সেবা চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এর মধ্যে টেকসই ট্রেড ফাইন্যান্স বাংলাদেশে প্রথম হিসেবে ব্যাংকটির সাম্প্রতিক উদ্যোগ। এছাড়া ব্যাংকটি গত বছর দেশে ‘প্রথম’ ব্লকচেইন লেটার অব ক্রেডিট প্রণয়ন করে। বাংলাদেশ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই প্রথমবার লেটার অব ক্রেডিট ইস্যু করে এবং সেই থেকে ব্যাংকটি এই সেক্টরে শীর্ষস্থান বজায় রেখেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্...

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা