বাণিজ্য

চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে আবাসন মেলা ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১’। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চার দিনব্যাপী এ মেলা চলবে। এবারের মেলায় দেশসেরা আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ মোট ৭১ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই রিহ্যাব মেলা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, করোনা পরিস্থিতি কাটিয়ে আবাসন খাত খুব ভালো করছে। সরকারের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। আবাসন খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সহযোগিতা করেছেন। বিশেষ করে যারা হাউজিং ব্যবসা ও কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত আছেন তাদের সহযোগিতা করেছেন। আশা করছি এ সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

আরো উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল হক চৌধুরী, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান এবং ফেয়ার মিডিয়া কমিটির চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর প্রমুখ।

উল্লেখ্য, মেলায় চট্টগ্রামবাসীর জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পূর্বাচল আমেরিকান সিটি। রিহ্যাব ফেয়ার চট্টগ্রামের গোল্ড স্পন্সর প্রতিষ্ঠানও ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেড।

মেলা উপলক্ষে রয়েছে দুর্দান্ত সব অফার। যারা মেলায় এককালীন মূল্যে প্লট বুকিং দেবেন তাদের জন্য ২৫ শতাংশ ছাড় দেয়া হবে। পাশাপাশি যারা কিস্তিতে প্লট বুকিং দেবেন তাদের জন্য সাড়ে ১২ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। পূর্বাচল আমেরিকান সিটিতে রেডি প্লট বিক্রি করা হচ্ছে। যেখানে এখনই বাড়ি করতে পারবে ক্রেতারা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা