বাণিজ্য

নতুন পিকআপ বাজারে আনলো এনার্জিপ্যাক

নিজস্ব প্রতিবেদক: চমৎকার সব উপযোগিতা সম্পন্ন বাহন কিনতে চাওয়া মানুষদের জন্য নতুন প্রজন্মের সুপার স্টাইলিশ ডাবল কেবিন পিকআপ ‘টি-৮’ বাজারে আনলো এনার্জিপ্যাক।

সোমবার (২২ নভেম্বর) আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাবল কেবিন পিকআপটি বাজারে আনে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) এমডি ও সিইও হুমায়ুন রশীদ, জেএসি ইন্টারন্যাশনালের ডেপুটি জেনারেল ম্যানেজার অস্কার ইউ এবং ইপিজিএলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ উপলক্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) এমডি ও সিইও হুমায়ুন রশীদ বলেন, ‘এনার্জিপ্যাক চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অটোমোবাইল ও বাণিজ্যিক বাহন নির্মাতা প্রতিষ্ঠান জেএসি মোটরসের অফিসিয়াল পরিবেশক। গত কয়েক বছরে, আমরা দেশের বাজারে বেশ কয়েকটি জেএসি ট্রাক ও মোটর গাড়ি চালু করেছি, যাতে বিভিন্ন অঞ্চলের মানুষ দেশে চলমান উন্নয়নের সুফল উপভোগ করতে পারেন। তারই ধারাবাহিকতায়, এবার নতুন সুপার পাওয়ারফুল ও স্টাইলিশ পিকআপ জেএসি টি-৮ আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা জেএসি টি-৮ দেশের অত্যাধুনিক প্ল্যান্ট এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কে সংযোজন করছি।’

অনুষ্ঠানে এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘পরিবহন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে। একইসাথে, আমাদের অটোমোবাইল খাতও আরও বড় হচ্ছে। দেশে জেএসি গাড়ি আনায় এনার্জিপ্যাককে আমি অভিনন্দন জানাই। এটি মানুষকে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

উল্লেখ্য, সম্প্রতি বাজারে আসা টি-৮ ডাবল কেবিন পিকআপটি পণ্য পরিবহন ও ব্যক্তিগত প্রয়োজনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। স্টাইল, স্বাচ্ছন্দ্য, স্থিতিশীলতা, নিরাপত্তা ও পাওয়ার- এ পাঁচটি কারণে এ বাহনটি অন্য বাহন থেকে আলাদা। ১৯৯৯ সিসি ও ৯.৩ লিটার/১০০ কিলোমিটার মাইলেজ সমৃদ্ধ টি-৮ এ আছে শক্তিশালী গ্রিল ডিজাইন, সুবিন্যস্ত বডি, ১৮ ইঞ্চি ডাবল কালার ও অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল রিম। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এতে একটি সম্পূর্ণ কালো ইন্টেরিয়রে প্রিমিয়াম লেদার সিট ও যাত্রীদের জন্য প্রশস্ত স্থান, পাশাপশি এতে আছে ইলেকট্রনিক-নিয়ন্ত্রিত এয়ার-কন্ডিশনিং সুবিধা। এছাড়াও, এ পিকআপে শক্তি-শোষণকারী অ্যান্টি-কলিশন বিম এবং ৭৯ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বাহনটিতে চালক ও সামনের যাত্রীর জন্য এসআরএস এয়ারব্যাগ এবং সামনে ও পিছনে ডিস্ক ব্রেক রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা