বাণিজ্য
অনলাইন ভিত্তিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম

ইপি’র জাতীয় মিলনমেলা অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক: অনলাইন ভিত্তিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘ইপি’র জাতীয় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর নবাবীভোজ রেষ্টুরেন্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ইপি এডমিন মালিহা শান্তার সভাপতিত্বে এডমিন শারমিন জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

আরও পড়ুন: বিএনপির কথায় কান দেবেন না

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঢাকা জোনের অতিরিক্ত পুলিশ সুপার আহছানুজ্জামান রুবেল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য জনাব বেবী বড়ুয়া, স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া রাসেল, বীরশ্রেষ্ঠ নূর মহাম্মদ পাবলিক কলেজের প্রশাসনিক কর্মকর্তা জয়া কে আহমেদ, ঢাকা জর্জ কোটের এডভোকেট শাবনুর আক্তার স্বপ্ন, ইপির প্রধান এডমিন হাসানুজ্জামান রনি।

অনুষ্ঠানে সারা দেশ থেকে শতাধিক উদ্যোগতা অংশগ্রহণ করেন, প্রত্যেকে সবার সাথে সবাই পরিচিত হন ও তাদের প্রোডাক্ট প্রদর্শন করেন। এ সময় নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্রয় বিক্রয় করেন। ইপির বর্তমান সদস্য সংখ্যা ৬৯০০০। সবাই ইপিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি লিপটন জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে তিনি নিজেও একজন উদ্যোগতা হয়েছেন। সোনাগাজীতে বঙ্গবন্ধু অর্থনৈতিক জোনের পাশে এলাকাবাসীকে তরমুজ চাষে উদ্বুদ্ধ করে ব্যাপক সাড়া পেয়েছেন।

এছাড়া সোনাগাজী উপজেলা পরিষদের উদ্যোগে ১০০ জন গরিব ও ৪৫ উদ্যোমী আত্মবিশ্বাসী মহিলাদের মাঝে মা ছাগল দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলেন। ইপি পরিবারের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

বিশেষ অতিথি রুবেল জানান, অনুষ্ঠানের সবার দেশ প্রেম দেখে তিনি অভিভূত। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই ভাবে যদি সবাই দেশের উন্নয়নে এগিয়ে আসে। চাকুরীর দিকে চেয়ে না থেকে নিজেরা স্বাবলম্বী হন তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। বিশেষভাবে মহিলা উদ্যোগতাদের কার্যক্রমের প্রশংসা করেন।

বেবী বড়ুয়া জানান, উদ্যোগতাদের পাশে তিনি সব সময় ছিলেন এবং থাকবেন।

রাসেল ও জয়া আহমেদ জানান, ইপির সাথে ছিলেন এবং থাকবেন। স্বপ্ন ইপিকে সব ধরনের আইনি সহযোগিতা দেয়ার আশ্বাস ব্যক্ত করেন।

ইপির এডমিন রনি রহমান ও মালিহা শান্তা জানান, বেকারত্ব দূরীকরণের জন্য তারা কাজ করেন যাচ্ছেন এবং যাবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা