বাণিজ্য

রাজশাহীতে ইসলামী ব্যাংকের ‘ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা সম্মেলন’ অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে ‘ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা সম্মেলন’ (৪ জুন) শনিবার রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি। আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, ব্যাংকের নির্বাহী ও রাজশাহী জোনের অধীন শাখাগুলোর ব্যবস্থাপকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন সপুরা এগ্রো এর ম্যানেজিং পার্টনার মোঃ সাজ্জাদ আলী, এস এস মৎস খামারের স্বত্বাধিকারী মোঃ গোলাম সাকলায়েন, পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক শ্রীমতি রেবা রাণী সরকার, নাটোর ড্রাগন ফ্রুট গার্ডেন এর স্বত্বাধিকারী মোঃ গোলাম নবী এবং মিনু সিল্ক গার্মেন্টস অ্যান্ড বুটিক এর স্বত্বাধিকারী মোসাঃ তাহমিনা আখতার। সম্মেলনে রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাগণের অংশগ্রহণে দিনব্যাপী ক্ষুদ্র ও এসএমই গ্রাহকদের পণ্য প্রদর্শণী করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথির ভাষণে বলেন, ক্ষুদ্র, কুটির ও ছোট বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এই উন্নয়নে সহযোগী হিসেবে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে অবদান রেখে চলেছে।

কোভিড-১৯ এর সময়ে ইসলামী ব্যাংকের ভুমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রণোদনার প্যাকেজের অর্থ বিতরণে এই ব্যাংক চমৎকার কাজ করেছে। তিনি বলেন, এসএমই খাতে গ্রাহকদের প্রতি ব্যাংকের দীর্ঘমেয়াদী অব্যাহত আর্থিক সেবা জরুরি। তিনি ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে ব্যবসায় প্রসারে আরো বেশি মনযোগ দিয়ে কাজ করার জন্য আহবান জানান।

মুহাম্মদ মুনিরুল মওলা সভাপতির ভাষণে বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি অগ্রগতি সম্পন্ন ইকোনমির দেশ হিসবে স্বীকৃত। ইসলামী ব্যাংক শরীয়াহভিত্তিক ব্যাংক ব্যবস্থার সফল বাস্তবায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা উন্নয়ন, শিল্পায়ন, প্রবাসী সেবা, গ্রামীণ দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) গ্রামীন জনপদে জামানতবিহীন বিনিয়োগ প্রদানের মাধ্যমে জীবন জীবিকার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে ৪৯০ টি উপজেলার ২৯ হাজার ৪৬৮টি গ্রামে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। আরডিএস এর সদস্য সংখ্যা ১৫ লক্ষাধিক যার ৯২ শতাংশই নারী। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় ব্যাংকের ১০১ টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ১১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা