দারাজ মলে ভিসতা পণ্য
বাণিজ্য
সমঝোতা চুক্তি

দারাজ মলে ভিসতা পণ্য

সান নিউজ ডেস্ক : ভিসতা ব্র্র্যান্ডের এ্যান্ড্রয়েড টিভি ছাড়কৃত মূল্যে এখন থেকে পাওয়া যাবে দারাজে। নতুন চুক্তির আওতায় গ্রাহকরা দারাজ থেকে ভিসতা টিভি কিনলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। যার ২০ শতাংশ দিচ্ছে ভিসতা আর ৭ শতাংশ ছাড় দিচ্ছে দারাজ। রয়েছে আরও আকর্ষণীয় অফার।

আরও পড়ুন : নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে ভিসতা এবং দারাজের মধ্যে এক সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ারস এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেইন, ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও উদয় হাকিম।

আরও পড়ুন : ভারতের পথে হাটছে পাকিস্তান!

এ ছাড়াও চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের হেড অব কি এ্যাকাউন্টস এন্ড ব্র্যান্ডস নাহিন আহমেদ, কি এ্যাকাউন্ট ম্যানেজার (ইলেকট্রনিক্স) মো. আবু নোমান এবং নাকিব খান (দারাজ লাইভ)।

ভিসতার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দারুজ্জামান সুজন, পলাশ মধু, মেনুকা তাসনিম, আলী হায়দার খান প্রমূখ। চুক্তিশেষে ভিসতার কর্মকর্তারা দারাজ এর লাইভ অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন : সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

এই চুক্তির আওতায় দারাজের ফ্লাগশিপ স্টোরে ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে ভিসতা পণ্য প্রদর্শণ এবং বিক্রি হবে। দেশের যে কোনো প্রান্তে যথাসম্ভব কম খরচে গ্রাহকের কাছে পণ্য পৌছে যাবে। ভিসতা শতভাগ জেনুইন এবং মানসম্পন্ন পণ্য সরবারহ করবে।

প্রসঙ্গত, দারাজ মলের ফ্লাগশিপ পলিসি অনুযায়ী ১৪ দিনের মধ্যে পণ্য পছন্দ না হলে তা ফেরত নেয়া হবে। ভিসতা বেস্ট প্রাইসে পণ্য দেবে এবং দারাজ যত দ্রুত সম্ভব পণ্য সাপ্লাই দেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা